-
চীন, করোনা ও আর্থিক সঙ্কটের জন্য বিজেপি সরকার দায়ী: সোনিয়া গান্ধী
জুন ২৩, ২০২০ ১৫:২৬ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী বলেছেন, দেশ একটি ভয়াবহ অর্থনৈতিক সংকট, বিশাল পরিমাণে মহামারী এবং চীনের সাথে সীমান্ত বিরোধে জড়িয়ে পড়েছে। প্রত্যেক সংকটের জন্য বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের অব্যবস্থাপনা এবং ভুল নীতিমালা এজন্য দায়ী।
-
লাদাখ ও এর কৌশলগত দিক
জুন ২৩, ২০২০ ১২:২০লাদাখের উত্তরে কুনলুন পর্বতশ্রেণী এবং দক্ষিণে হিমালয় দ্বারা বেষ্টিত ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল। এই এলাকার অধিবাসীরা ইন্দো-আর্য এবং তিব্বতী বংশোদ্ভুত। বহুকাল ধরে বালতিস্তান উপত্যকা, সিন্ধু নদ উপত্যকা, জাংস্কার, লাহুল ও স্পিটি, রুদোক ও গুজ সহ আকসাই চিন এবং নুব্রা উপত্যকা লাদাখের অংশ ছিল।
-
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৪০ হাজার ছাড়াল, পুলিশ সদর দপ্তরে সংক্রমণ বৃদ্ধি
জুন ২৩, ২০২০ ১০:৪০ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৪০ হাজার ২১৫ জন। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১১ জনে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৯৩৩ জন। একইসময়ে ৩১২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।
-
সীমান্তে পাক বাহিনীর গুলিবর্ষণের ফলে ১ ভারতীয় সেনা জওয়ান নিহত
জুন ২২, ২০২০ ১৭:০৯জম্মু-কাশ্মীরে ভারত-পাকিস্তান সীমান্তে পাকিস্তানি বাহিনীর গুলিবর্ষণের ফলে এক ভারতীয় সেনা জওয়ান নিহত হয়েছেন। আজ (সোমবার) পাকিস্তানি বাহিনীর গুলিতে হাবিলদার দীপক কর্কী নামে ওই জওয়ান নিহত হন।
-
মিথ্যা বিবৃতি দিয়ে কখনই সত্যকে চেপে রাখা যায় না: মনমোহন সিং
জুন ২২, ২০২০ ১০:৪৭ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও কংগ্রেসের সিনিয়র নেতা ড. মনমোহন সিং চীনা আগ্রাসন ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে বলেছেন, মিথ্যা বিবৃতি দিয়ে কখনই সত্যকে চেপে রাখা যায় না। তিনি আজ (সোমবার) এক প্রেস বিবৃতিতে ওই মন্তব্য করেছেন।
-
ভারতে করোনাভাইরাসে একদিনে রেকর্ড ৪৪৫ জনের মৃত্যু, আক্রান্ত প্রায় ১৫ হাজার
জুন ২২, ২০২০ ১০:৩৫ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪৪৫ জনের মৃত্যু হয়েছে। একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এছাড়া, ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৮২১ টি নয়া সংক্রমণের ঘটনা ঘটেছে। দেশে এ পর্যন্ত ৪ লাখ ২৫ হাজার ২৮২ জন করোনা আক্রান্ত এবং মোট ১৩ হাজার ৬৯৯ জনের মৃত্যু হয়েছে।
-
বিজেপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে, চিকিৎসা করা উচিত: জ্যোতিপ্রিয় মল্লিক
জুন ২১, ২০২০ ১৭:০৮ভারতের পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী ও উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, ‘পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে। ওঁরা যে ভাষায় কথা বলছেন তাতে ওঁদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে সংশয় রয়েছে। ওঁদের সুচিকিৎসার ব্যবস্থা করা দরকার। ওঁদের সর্বভারতীয় সভাপতির উচিত এঁদের প্রত্যেককে দিল্লি নিয়ে গিয়ে ‘এইমস’-এ ভর্তি করে ভালো করে চিকিৎসা করা।’
-
নরেন্দ্র মোদিকে ‘সারেন্ডার মোদি’ বললেন রাহুল গান্ধী, ক্ষমা চাইতে বলল বিজেপি
জুন ২১, ২০২০ ১৪:৩৮ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি চীন ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে বলেছেন, নরেন্দ্র মোদি আসলে ‘সারেন্ডার (আত্মসমর্পণ) মোদি’। তিনি আজ (রোববার) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বার্তায় নজিরবিহীনভাবে ওই মন্তব্য করেছেন।
-
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৪ লাখ ছাড়াল, একদিনে রেকর্ডসংখ্যক আক্রান্ত
জুন ২১, ২০২০ ০৭:৪০ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ লাখ ১০ হাজার ৪৬১ জনে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক ১৫ হাজার ৪১৩ জন নতুনভাবে আক্রান্ত হয়েছে। একইসময়ে ৩০৬ জন মারা গেছেন। দেশে করোনায় এ পর্যন্ত ১৩ হাজার ২৫৪ জন মারা গেছেন। আজ (রোববার) সকাল ৯ টা ২৩ মিনিট পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য জানা গেছে।
-
চীন ইস্যুতে প্রধানমন্ত্রীর দাবি প্রসঙ্গে বিরোধী সরকারপক্ষের মধ্যে পাল্টাপাল্টি বাকযুদ্ধ
জুন ২০, ২০২০ ১৩:৩৭ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে বলেছেন, ‘প্রধানমন্ত্রী ভারতীয় ভূখণ্ড চীনের আগ্রাসনের সামনে সমর্পণ করে দিয়েছেন। যদি ওই ভূখণ্ড চীনেরই হয়, তাহলে আমাদের সেনার মৃত্যু হল কেন? সেনাদের মৃত্যু হল কোন জায়গায়?’