ভারত
  • মুখ্যমন্ত্রীদের সঙ্গে মোদির ভিডিও কনফারেন্স, লকডাউন বাড়ছে ৩০ এপ্রিল পর্যন্ত

    মুখ্যমন্ত্রীদের সঙ্গে মোদির ভিডিও কনফারেন্স, লকডাউন বাড়ছে ৩০ এপ্রিল পর্যন্ত

    এপ্রিল ১১, ২০২০ ১৪:২৬

    করোনাভাইরাস ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন। আজ (শনিবার) ওই বৈঠকে অধিকাংশ মুখ্যমন্ত্রীই করোনা ঠেকাতে লকডাউন পরিস্থিতি বৃদ্ধির পক্ষে মত দেন। পরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিকেলে রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বৃদ্ধির কথা জানিয়েছেন।  

  • ভারতে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় মৃত ৪০, আক্রান্তের সংখ্যা ৭০০০ ছাড়াল

    ভারতে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় মৃত ৪০, আক্রান্তের সংখ্যা ৭০০০ ছাড়াল

    এপ্রিল ১১, ২০২০ ০৬:৪৬

    ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টার মধ্যে আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে মোট ১ হাজার ৩৫ টি নয়া সংক্রমণের ঘটনা ঘটেছে। করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ২৩৯ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের বেড়ে হয়েছে ৭ হাজার ৪৪৭। এ পর্যন্ত ৬৪৩ জন সুস্থ হয়েছে। আজ (শনিবার) সকালে স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য জানা গেছে।  

  • পাঞ্জাবে লকডাউনের মেয়াদ বাড়ল, আগস্টে মহামারী বৃদ্ধির আশঙ্কা মুখ্যমন্ত্রীর

    পাঞ্জাবে লকডাউনের মেয়াদ বাড়ল, আগস্টে মহামারী বৃদ্ধির আশঙ্কা মুখ্যমন্ত্রীর

    এপ্রিল ১০, ২০২০ ১৪:৩১

    ভারতের পাঞ্জাবে করোনাভাইরাসের মোকাবিলায় সেখানে আগামী ১ মে পর্যন্ত লকডাউন পরিস্থিতি বাড়ানোর ঘোষণা করা হয়েছে। আজ (শুক্রবার) রাজ্য সরকারের পক্ষ থেকে ওই ঘোষণা দেওয়া হয়েছে। পাঞ্জাবে এ পর্যন্ত ১৩২ টি সংক্রমণের ঘটনা ঘটেছে এবং ১১ জন মারা গেছেন।

  • করোনায় ভারতে ২৪ ঘণ্টায় মৃত ৩৩, আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৪১২ জন

    করোনায় ভারতে ২৪ ঘণ্টায় মৃত ৩৩, আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৪১২ জন

    এপ্রিল ১০, ২০২০ ০৭:৫৬

    ভারতে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টার মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৩ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে মোট ৬৭৮টি নয়া সংক্রমণের ঘটনা ঘটেছে। দেশে এ পর্যন্ত মোট ১৯৯ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের বেড়ে হয়েছে ৬ হাজার ৪১২। আজ (শুক্রবার) সকালে স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য জানা গেছে। কার্যত দ্রুত ছড়িয়ে পড়ায় প্রতিদিন করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।

  • পশ্চিমবঙ্গে করোনায় মৃত ৫, আক্রান্তের সংখ্যা ৮৩ : মমতা বন্দ্যোপাধ্যায়

    পশ্চিমবঙ্গে করোনায় মৃত ৫, আক্রান্তের সংখ্যা ৮৩ : মমতা বন্দ্যোপাধ্যায়

    এপ্রিল ০৯, ২০২০ ১৫:০৬

    ভারতের পশ্চিমবঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এপর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে এবং ৮৩ জন আক্রান্ত হয়েছে।

  • ভারতে করোনা আক্রান্ত হয়ে মৃত ১৬৬, আক্রান্ত প্রায় ৬ হাজার

    ভারতে করোনা আক্রান্ত হয়ে মৃত ১৬৬, আক্রান্ত প্রায় ৬ হাজার

    এপ্রিল ০৯, ২০২০ ১২:২৮

    ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৬৬ জনের মৃত্যু হয়েছে। এপর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৭৩৪। সুস্থ হয়েছে ৪৭৩ জন। ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন আরও ৫৪০ জন।

  • ভারতে করোনায় আরও ১৭ জনের মৃত্যু, মোট আক্রান্ত ৫,৭৩৪

    ভারতে করোনায় আরও ১৭ জনের মৃত্যু, মোট আক্রান্ত ৫,৭৩৪

    এপ্রিল ০৯, ২০২০ ০৮:৪২

    ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৬৬ জনে। একই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন আরও ৫৪০ জন। ফলে এ পর্যন্ত আক্রান্ত হলেন মোট ৫ হাজার ৭৩৪। আর সুস্থ হয়েছে ৪৭৩ জন।

  • মহামারী কোনও ধর্ম-সম্প্রদায় দেখে হয় না: মমতা

    মহামারী কোনও ধর্ম-সম্প্রদায় দেখে হয় না: মমতা

    এপ্রিল ০৮, ২০২০ ১৪:২২

    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, মহামারী কোনও ধর্ম দেখে হয় না। তিনি আজ (বুধবার) বিকেলে করোনাভাইরাস ইস্যুতে রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।

  • করোনাভাইরাসের অজুহাতে মুসলিমদের ‘বলির পাঁঠা’ বানানো হচ্ছে: ওয়াইসি

    করোনাভাইরাসের অজুহাতে মুসলিমদের ‘বলির পাঁঠা’ বানানো হচ্ছে: ওয়াইসি

    এপ্রিল ০৮, ২০২০ ১১:৪৩

    ভারতের মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, করোনাভাইরাসের অজুহাতে ‘বলির পাঁঠা’ বানানো হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষজনকে। করোনার জেরে দেশে চলমান সাম্প্রতিক লকডাউনের সমালোচনা এড়াতেই এ জাতীয় প্রচেষ্টা চালানো হচ্ছে। আজ (বুধবার) তাঁর এ সংক্রান্ত মন্তব্য গণমাধ্যমে প্রকাশ্যে এসেছে।