-
'যতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় আছেন সংখ্যালঘুরা এখানে মাথা উঁচু করে গর্বের সঙ্গে থাকবেন'
মার্চ ২১, ২০২৩ ১৫:১৩সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলেছেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাথার উপরে ছাতা হয়ে আছেন। যতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, ততক্ষণ সংখ্যালঘু কিংবা উদ্বাস্তু তারা নিশ্চিন্তে এখানে মাথা উঁচু করে গর্বের সঙ্গে সমস্ত অধিকার নিয়ে থাকতে পারবেন। এটাই তৃণমূল কংগ্রেসের অঙ্গীকার।’
-
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে দিল্লিতে দু’দিনের ধর্না-অবস্থান করবেন মমতা
মার্চ ২১, ২০২৩ ১২:৫৫কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে দিল্লিতে দু’দিনের ধর্না-অবস্থান করবেন মমতা, কটাক্ষ বিজেপি নেতা শমিকের ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে বাংলাকে বঞ্চনা করা এবং প্রাপ্য অর্থ না দেওয়ার অভিযোগে দু’দিনের ধর্না-অবস্থান কর্মসূচি পালন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে আম্বেদকর মূর্তির সামনে তিনি ধর্না-অবস্থান করবেন।
-
কর্ণাটকে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার ক্ষমতায় আছে: রাহুল গান্ধী
মার্চ ২০, ২০২৩ ১৫:০৬ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি বলেছেন, 'কর্ণাটক সরকার দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার। আপনি যদি কিছু করতে চান তবে আপনাকে ৪০ শতাংশ কমিশন দিতে হবে।'
-
তুমুল হট্টগোলের জেরে ভারতের সংসদের উভয়কক্ষের অধিবেশন মুলতুবি
মার্চ ২০, ২০২৩ ১৩:০৩ভারতীয় সংসদের উভয়কক্ষে আজ সরকারপক্ষ ও বিরোধীপক্ষের মধ্যে তুমুল হট্টগোল হয়েছে। এরফলে আজ (সোমবার) অধিবেশনের কার্যক্রম প্রথমে বেলা ২টা পর্যন্ত মুলতুবি হয়ে যায়। পরবর্তীতে পরিস্থিতির পরিবর্তন না হওয়ায় আগামীকাল (মঙ্গলবার) বেলা ১১টা পর্যন্ত অধিবেশন মুলতুবি ঘোষণা করা হয়।
-
বিধায়ক নওশাদ সিদ্দিকীর ওপর হামলা: পীরজাদা সাফেরি সিদ্দিকীর ক্ষুব্ধ প্রতিক্রিয়া
মার্চ ১৯, ২০২৩ ১৪:২৯ভারতের পশ্চিমবঙ্গের ‘আইএসএফ’ বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী আক্রান্ত হওয়ার প্রতিক্রিয়ায় ফুরফুরা শরীফের পীরজাদা সাফেরি সিদ্দিকী বলেছেন, এখানে আইনের শাসন চলছে না। এখানে মারামারি ফাটাফাটির শাসন চলছে; হুমকির শাসন চলছে!
-
ভারতে কংগ্রেস এমপি রাহুল গান্ধীর বাড়িতে পুলিশ যাওয়ায় ক্ষুব্ধ কংগ্রেস নেতৃত্ব
মার্চ ১৯, ২০২৩ ১৪:২৮ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপির দিল্লির বাড়িতে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা যাওয়ায় জাতীয় রাজনীতিতে শোরগোল পড়ে গেছে।
-
কোলকাতায় আক্রান্ত হলেন ‘আইএসএফ’ বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকি, হামকারীকে গ্রেফতার করল পুলিশ
মার্চ ১৮, ২০২৩ ১৫:৪৬ভারতের পশ্চিমবঙ্গের কোলকাতায় সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ‘ডিএ’র দাবিতে আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত হলেন ‘আইএসএফ’ বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকি।
-
নীতীশ কুমার বিজেপিকে শক্তিশালী করার কাজ করেছেন: ওয়াইসি
মার্চ ১৮, ২০২৩ ১৫:০৩ভারতের মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন বা ‘মিম’ প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি বিহারের মুখ্যমন্ত্রী ও ‘জেডিইউ’নেতা নীতিশ কুমার সম্পর্কে বলেছেন, নীতীশ কুমার বিজেপিকে শক্তিশালী করার কাজ করেছেন।
-
স্বাধীনতা সংগ্রামে যারা এক বিন্দুও অবদান রাখেনি তারাই প্রকৃত 'দেশবিরোধী': মল্লিকার্জুন খাড়গে
মার্চ ১৭, ২০২৩ ১৫:৩১ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে বিজেপিকে নিশানা করে বলেছেন, স্বাধীনতা সংগ্রামে যারা এক বিন্দুও অবদান রাখেনি তারাই প্রকৃত 'দেশবিরোধী' এবং রাহুল গান্ধী, যিনি গণতন্ত্রের কথা বলেন, তিনি সত্যিকারের দেশপ্রেমিক।
-
অসমে ৬০০টি মাদ্রাসা বন্ধ করেছি, এবার সমস্ত মাদ্রাসা বন্ধ করা হবে: হিমন্ত বিশ্ব শর্মা
মার্চ ১৭, ২০২৩ ১৪:১৯ভারতে বিজেপিশাসিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, আমি ৬০০টি মাদ্রাসা বন্ধ করেছি, এবার সমস্ত মাদ্রাসা বন্ধ করা হবে। কারণ আমরা মাদ্রাসা চাই না। আমরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় চাই। অবৈধ অভিবাসীদের ব্যাপারে তার দাবি বাংলাদেশিরা অসমে আসে এবং সংস্কৃতি ও সভ্যতার জন্য হুমকি হয়ে দাঁড়ায়।