অনলাইন কুইজ প্রতিযোগিতা
আইআরআইবি ফ্যান ক্লাবের উদ্যোগে ডিসেম্বর মাসের কুইজ প্রতিযোগিতা
আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ'-এর উদ্যোগে চলতি ডিসেম্বর মাসে অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বাংলা ভাষাভাষী সকল শ্রোতা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। উত্তর পাঠানোর শেষ তারিখ ৩১ ডিসেম্বর। এ মাসে লটারির মাধ্যমে ৫ জনকে বিজয়ী করা হবে।
প্রশ্নমালা:
প্রশ্ন-১. ইরান বর্তমানে সর্বোচ্চ কত মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে?
প্রশ্ন-২: ইরানে সুন্নি মুসলমানদের মসজিদের সংখ্যা কত?
প্রশ্ন-৩: ইয়েমেনে আগ্রাসনের সমালোচনা করায় সম্প্রতি কোন্ দেশের চাপে লেবাননের তথ্যমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হন?
(কুইজের সঠিক উত্তরের জন্য রেডিও তেহরানের ওয়েবসাইট পার্সটুডে ডটকমে সার্চ করুন)
নিয়মাবলি:
১. উত্তরপত্রে প্রতিযোগীর নাম, পূর্ণ ঠিকানা এবং টেলিফোন/মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। সেইসঙ্গে একটি ছবি পাঠাতে হবে।
২. ১৪ বছরের নিচে কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।
৩. একটি ইমেইল এড্রেস থেকে একাধিক উত্তর পাঠানো যাবে না।
৪. উত্তর পাঠানোর ঠিকানা: [email protected]
৫. সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে পাঁচজনকে লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হবে। বিজয়ীদের ছবিসহ নাম-ঠিকানা পার্সটুডে ডটকমে প্রকাশ করা হবে।
৬. বিজয়ীদের পুরস্কার ও সনদপত্র দেয়া হবে।
৭. ইমেইলে সাবজেক্টের স্থানে 'কুইজ প্রতিযোগিতা ডিসেম্বর-২০২১' লিখতে হবে।
৮. প্রতিযোগিতার যেকোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
পার্সটুডে/আশরাফুর রহমান/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।