ইসলামি বিপ্লবের ৪৩তম বছরে ইরানের অভূতপূর্ব অগ্রগতি নিয়ে কিছু কথা
https://parstoday.ir/bn/news/iran-i103448-ইসলামি_বিপ্লবের_৪৩তম_বছরে_ইরানের_অভূতপূর্ব_অগ্রগতি_নিয়ে_কিছু_কথা
প্রিয় রেডিও তেহরান, আপনাদের দীর্ঘদিনের নিয়মিত শ্রোতা এবং ইরানের একজন শুভানুধ্যায়ী হিসেবে আমি ইসলামি বিপ্লবের ৪৩তম বার্ষিকী উপলক্ষে সমস্ত ইরানি জনগণকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ফেব্রুয়ারি ০৬, ২০২২ ১২:১৬ Asia/Dhaka
  • ইসলামি বিপ্লবের ৪৩তম বছরে ইরানের অভূতপূর্ব অগ্রগতি নিয়ে কিছু কথা

প্রিয় রেডিও তেহরান, আপনাদের দীর্ঘদিনের নিয়মিত শ্রোতা এবং ইরানের একজন শুভানুধ্যায়ী হিসেবে আমি ইসলামি বিপ্লবের ৪৩তম বার্ষিকী উপলক্ষে সমস্ত ইরানি জনগণকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

১১ ফেব্রুয়ারি ইরানের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিন। ১৯৭৯ সালে এই দিনেই ইমাম খোমেনীর সক্ষম ও গতিশীল নেতৃত্বে একটি আধুনিক ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ইরানের রেজা শাহের স্বৈরশাসনের পতন ঘটানো হয়।

এটা বিস্ময় ও প্রশংসার বিষয় যে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তির দীর্ঘ ৪৩ বছরের অবৈধ ও অনৈতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের বীর ও গতিশীল জনগণ বিভিন্ন ক্ষেত্রে টেকসই প্রবৃদ্ধি ও উন্নয়ন করতে অনেকাংশে সফল হয়েছে। বিশ্ববাসী ইরানের গবেষণার দক্ষতা এবং কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতার স্বীকৃতি দিয়েছে।

ইরান আজ মহাকাশ ও ন্যানো প্রযুক্তি, পারমাণবিক শক্তি, ওষুধ, কৃষি, প্রকৌশল এবং অন্যান্য হাই-টেক সেক্টরে তার অভূতপূর্ব অগ্রগতি গর্বিতভাবে প্রদর্শন করতে পেরেছি। ইরান কোভিড মহামারীর বিরুদ্ধে লড়াইয়েও অনেকাংশে সফল হয়েছে। বর্তমান সময়ে ইরান একটি আঞ্চলিক শক্তি এবং জাতিগোষ্ঠীর একটি দায়িত্বশীল দেশ।

আমি ইরান এবং ইরানের পরিশ্রমী ও বুদ্ধিমান নাগরিকদের আগামী দিনগুলিতে উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।

 

আন্তরিক শুভেচ্ছান্তে,

জয়ন্ত চক্রবর্তী।

সিদ্ধার্থ এক্সটেনশন,নতুন দিল্লি, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।