আরব বিশ্ব ও আরবি মিডিয়ায় সর্বোচ্চ নেতার বক্তব্য গুরুত্বের সাথে প্রচার
https://parstoday.ir/bn/news/iran-i104586-আরব_বিশ্ব_ও_আরবি_মিডিয়ায়_সর্বোচ্চ_নেতার_বক্তব্য_গুরুত্বের_সাথে_প্রচার
ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার ভাষণ আরব বিশ্ব ও আরবি ভাষার মিডিয়াগুলোতে ব্যাপকভাবে কভার করা হয়েছে। অনেক সংবাদ সংস্থা ও মিডিয়ার শীর্ষ খবর ছিল আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর ভাষণ।
(last modified 2026-06-16T05:39:17+00:00 )
মার্চ ০১, ২০২২ ১৬:৩৯ Asia/Dhaka
  • আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী
    আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী

ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার ভাষণ আরব বিশ্ব ও আরবি ভাষার মিডিয়াগুলোতে ব্যাপকভাবে কভার করা হয়েছে। অনেক সংবাদ সংস্থা ও মিডিয়ার শীর্ষ খবর ছিল আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর ভাষণ।

ইরানের সর্বোচ্চ নেতা আমেরিকাকে ‘মাফিয়া সরকার’ আখ্যায়িত করে আধুনিক যুগের ‘জাহেলি শাসনের' সর্বোৎকৃষ্ট উদাহরণ হিসেবে বর্ণনা করেন। রাসুলের নবুয়্যতপ্রাপ্তি বা পবিত্র মেরাজ উপলক্ষে দেওয়া এক ভাষণে আজ আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ওই মন্তব্য করেন। তিনি বলেন: মানবতার জন্য ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপহার হলো "চিন্তা ও বুদ্ধিমত্তা, আত্মার পরিশুদ্ধি ও নৈতিকতা। এইসব নৈতিক গুণ আধুনিক জাহিলিয়াত মোকাবেলার হাতিয়ার বলে তিনি মন্তব্য করেন।

লেবাননের আল-আহাদ টিভি চ্যানেল ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার সম্পূর্ণ বক্তৃতা সম্প্রচার করে। আয়াতুল্লাহ খামেনি মার্কিন যুক্তরাষ্ট্রকে "সঙ্কট সৃষ্টিকারী" একটি "মাফিয়া শাসন" বলে অভিহিত করেন। তিনি বলেন তারা রাজনৈতিক, অর্থনৈতিক এবং অস্ত্রের মাফিয়া নেটওয়ার্ক। অস্ত্র তৈরির মাধ্যমে বিশ্বব্যাপী তারা সংকটেরও বিস্তার ঘটিয়ে যাচ্ছে। ইরাকের আল-সুমারিয়া নিউজ নেটওয়ার্কের ওয়েবসাইটও তাদের সংবাদের শীর্ষে ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতার ভাষণকে স্থান দিয়েছে। ইউক্রেনকে যুদ্ধ পরিস্থিতিতে টেনে আনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ি করেছেন সর্বোচ্চ নেতা। রাশিয়া টুডে নিউজ চ্যানেলের ওয়েবসাইটও ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার ওই বক্তব্যকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে।

বিশ্লেষণাত্মক নিউজ সাইট "মিডল ইস্ট নিউজ", আল-মালুমেহ বার্তা সংস্থা, সিরিয়ার সরকারী বার্তা সংস্থা সানা, আল-মায়াদিন টিভি  এবং আল-রিয়াদও যথাযথ গুরুত্বের সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতার বক্তব্যকে কভার করেছে।#

পার্সটুডে/এনএম/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।