ইসরাইলকে শাস্তির মুখোমুখি করার ঘোষণা দিল তেহরান
https://parstoday.ir/bn/news/iran-i104980-ইসরাইলকে_শাস্তির_মুখোমুখি_করার_ঘোষণা_দিল_তেহরান
সিরিয়ায় কর্মরত ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র দুজন উপদেষ্টা ইহুদিবাদী ইসরাইলের বর্বর হামলায় শহীদ হওয়ার ঘটনায় তেল আবিবের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তেহরান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৯, ২০২২ ১৪:৪৪ Asia/Dhaka
  • সাঈদ খাতিবজাদে
    সাঈদ খাতিবজাদে

সিরিয়ায় কর্মরত ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র দুজন উপদেষ্টা ইহুদিবাদী ইসরাইলের বর্বর হামলায় শহীদ হওয়ার ঘটনায় তেল আবিবের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, ইহুদিবাদীদের এই অপরাধ বিনা শাস্তিতে পার পাবে না

সোমবার ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে কয়েকটি অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। প্রাথমিক খবরে বলা হয়- এতে দুই ব্যক্তি নিহত এবং সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। পরে আইআরজিসি জানিয়েছে, ইসরাইলি হামলায় দুই কর্মকর্তা কর্নেল এহসান কারবালায়িপুর এবং কর্নেল মুর্তজা সাঈদ নেজহাদ শহীদ হন

প্রতিশোধের অঙ্গীকার ব্যক্ত করেছে আইআরজিসি

আজ ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র খাতিজাদে এক বিবৃতির মাধ্যমে শহীদ দুই সেনা কর্মকর্তার পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। একই সঙ্গে তিনি ইসরাইলের কঠোর নিন্দা জানিয়ে বলেন- দখলদারিত্ব, সন্ত্রাসবাদ এবং হত্যাযজ্ঞ হচ্ছে ইহুদিবাদী সরকারের বৈশিষ্ট্য। তবে তাদের এই অপরাধ অবশ্যই বিনা শাস্তিতে পার পাবে না। তিনি শুধু স্পষ্ট করে বলেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে যে প্রতিরোধ ফ্রন্ট গড়ে উঠেছে তার অন্যতম প্রধান লক্ষ্য ইহুদিবাদী ইসরাইলের মানবতাবিরোধী অপরাধের জন্য জবাবদিহিতার আওতায় আনা।

এর আগে আইআরজিসির পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে দুই কর্মকর্তা হত্যার বিষয়টি নিশ্চিত করে প্রতিশোধের অঙ্গীকার ব্যক্ত করা হয়।#

পার্সটুডে/এসআইবি/৯