ইরানে ইমাম খোমেনীর (রহ.) ৩৩তম মৃত্যুবার্ষিকী পালিত
https://parstoday.ir/bn/news/iran-i108792-ইরানে_ইমাম_খোমেনীর_(রহ.)_৩৩তম_মৃত্যুবার্ষিকী_পালিত
ইসলামি প্রজাতন্ত্র ইরানে আজ (শনিবার) নানা আয়োজনে পালিত হয়েছে ইসলামি বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনীর (রহ.) ৩৩তম মৃত্যুবার্ষিকী। ইসলামি ইরানের এই মহান স্থপতির মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেনন অন্তত ১৫০ দেশের রাষ্ট্রদূতসহ অন্যান্য কর্মকর্তা।
(last modified 2026-03-01T10:43:34+00:00 )
জুন ০৪, ২০২২ ১১:৪৫ Asia/Dhaka

ইসলামি প্রজাতন্ত্র ইরানে আজ (শনিবার) নানা আয়োজনে পালিত হয়েছে ইসলামি বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনীর (রহ.) ৩৩তম মৃত্যুবার্ষিকী। ইসলামি ইরানের এই মহান স্থপতির মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেনন অন্তত ১৫০ দেশের রাষ্ট্রদূতসহ অন্যান্য কর্মকর্তা।

১৯৭৯ সালে ইমাম খোমেনীর নেতৃত্বে অনুষ্ঠিত ইসলামি বিপ্লবের মাধ্যমে ইরানে প্রায় আড়াই হাজার বছরের রাজতান্ত্রিক শাসনের অবসান ঘটে।  ইমাম খোমেনীর নেতৃত্বাধীন ইসলামি বিপ্লব বিশ্বের বিভিন্ন দেশের ইসলামি আন্দোলনগুলোকে আশাবাদী ও উজ্জীবিত করে। 

বিপ্লবের ১০ বছরের মাথায় ইমাম খোমেনী ১৯৮৯ সালের আজকের দিনে ইন্তেকাল করেন। ইরানের সর্বশেষ স্বৈরাচারী শাহ সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ইমামকে বহু বছর নির্বাসিত জীবন কাটাতে হয়। তিনি ইরাক, তুরস্ক ও ফ্রান্সে নির্বাসিত জীবন শেষে ১৯৭৯ সালের ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকে স্বদেশে প্রত্যাবর্তন করেন। তার প্রত্যাবর্তনের ১০ দিনের মাথায় ১১ ফেব্রুয়ারি পলাতক শাহের ক্রীড়নক সরকারের পতন ঘটে ও বিপ্লব বিজয়ী হয়।#

পার্সটুডে/এমএমআই/এমএআর'৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।