ইরানের ড্রোন বহরের আরো বিস্তার ঘটানো হবে
https://parstoday.ir/bn/news/iran-i126940-ইরানের_ড্রোন_বহরের_আরো_বিস্তার_ঘটানো_হবে
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর সিনিয়র কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়ারি জানিয়েছেন, ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের চাহিদা পূরণ করার জন্য তার দেশ ড্রোন বহরের বিস্তার এবং অন্যান্য সামরিক সরঞ্জামের উৎপাদন অব্যাহত রাখবে। হাবিবুল্লাহ সায়ারি বর্তমানে ইরানের ডেপুটি চিপ অফ দ্যা আর্মি ফর কোঅর্ডিনেশন হিসেবে দায়িত্ব পালন করছেন।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
আগস্ট ১৭, ২০২৩ ১৫:২৯ Asia/Dhaka
  • ইরানের ড্রোন বহরের আরো বিস্তার ঘটানো হবে

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর সিনিয়র কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়ারি জানিয়েছেন, ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের চাহিদা পূরণ করার জন্য তার দেশ ড্রোন বহরের বিস্তার এবং অন্যান্য সামরিক সরঞ্জামের উৎপাদন অব্যাহত রাখবে। হাবিবুল্লাহ সায়ারি বর্তমানে ইরানের ডেপুটি চিপ অফ দ্যা আর্মি ফর কোঅর্ডিনেশন হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, তার বাহিনী বিশেষায়িত জনবল ও দেশে তৈরি অস্ত্রশস্ত্র নিয়ে যে কোন মিশন সম্পন্ন করতে প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, "আমরা এরই মধ্যে ড্রোন প্রযুক্তি ইলেকট্রনিক ওয়ারফেয়ারের সরঞ্জাম, সাইবার স্পেস এবং অন্যান্য নতুন অস্ত্র ও সামরিক সরঞ্জাম অর্জন করেছি।" 

ইরানের সিনিয়র কমান্ডার আরো বলেন, এ সমস্ত অস্ত্র ও সামরিক প্রযুক্তির উন্নয়ন এবং উৎপাদন অব্যাহত রাখবে ইরান।
অ্যাডমিরাল সায়ারি বলেন, ইরানের সামরিক বাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে এবং এটি শত্রুকে প্রতিরোধ করার

জন্য জরুরী যা চূড়ান্তভাবে ইরানের সামরিক সক্ষমতাকে বাড়িয়ে তুলবে।#

পার্সটুডে/এসআইবি/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।