কাশ্মির সংকটের শান্তিপূর্ণ সমাধান চাইল ইরান
জুলাই ১৯, ২০১৬ ১৩:২৬ Asia/Dhaka
কাশ্মির সংকটের শান্তিপূর্ণ সমাধান চেয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি আজ (মঙ্গলবার) বলেছেন, কাশ্মিরের মতপার্থক্য কেবলমাত্র শান্তিপূর্ণ উপায়েই সমাধান হতে পারে। পাশাপাশি সংঘর্ষে জড়িত সব পক্ষকে সর্বোচ্চ ধৈর্য ধারণেরও আহ্বান জানান তিনি।
গত ৮ জুলাই ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে স্বাধীনতাকামী গোষ্ঠী হিজবুল মুজাহেদিনের ২২ বছর বয়সি শীর্ষস্থানীয় কমান্ডার বুরহান ওয়ানি নিহত হয়। ওই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কাশ্মিরে চলমান বিক্ষোভ সহিংসতার সূচনা হয়।
এ সহিংসতায় এ পর্যন্ত অন্তত ৪৪ জন নিহত এবং প্রায় সাড়ে তিন হাজার ব্যক্তি আহত হয়েছে। এদের অনেকেই ভারতীয় নিরাপত্তা বাহিনীর ছোঁড়া ছররা গুলিতে চোখে মারাত্মক আঘাত পেয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/১৯
ট্যাগ