আপনাদের ভূখণ্ড থেকে আগ্রাসীদেরকে তাড়ান: প্রতিবেশীদের প্রতি ইরান
-
আরাকচি
পার্সটুডে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, আমাদের ভ্রাতৃপ্রতিম দেশগুলোর প্রতি অনুরোধ জানাচ্ছি তারা যেন তাদের ভূখণ্ড থেকে আগ্রাসীদের বের করে দেয়।
তিনি তার এক্স (সাবেক টুইটার) পেজে লিখেছেন, আমেরিকা বছরের পর বছর ধরে এসব দেশের জন্য ‘নিরাপত্তার ছাতা’ প্রতিষ্ঠার যে দাবি করে আসছে, এখন সেটার প্রকৃত চেহারা সবার সামনে স্পষ্ট হয়েছে। এই ছাতা যে ছিদ্রে ভরপুর তা এখন সবাই দেখছে। বাস্তবে তারা নিরাপত্তা নিশ্চিততো করেই নি বরং কার্যত উত্তেজনা ও সংকট সৃষ্টি করেছে।
তিনি বলেন, "মার্কিন যুক্তরাষ্ট্র অন্যদেরকে এমনকি চীনকেও হরমুজ প্রণালীকে নিরাপদ রাখতে সাহায্য করার জন্য অনুরোধ করতে বাধ্য হয়েছে।"
ইরানের প্রতিবেশী দেশগুলোকে সম্বোধন করে আরাকচি বলেন, ইরান চায় তার প্রতিবেশীরা তাদের অঞ্চল থেকে বিদেশী আগ্রাসী বাহিনীকে বহিষ্কার করুক; এর বিশেষ কারণ হলো- এসব বাহিনীর একমাত্র লক্ষ্য ও অগ্রাধিকার হলো অবৈধ ইসরায়েলকে রক্ষা করা।#
পার্সটুডে/এসএ/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।