শত্রুরা জেনে রাখুক আমরা তাদেরকে কঠিন শাস্তি দেব: ইরানের নৌ কমান্ডার
-
ইরানের সেনাবাহিনীর নৌবাহিনীর কমান্ডার বাহরম ইরানি
পার্সটুডে/ ইরানের দেনা জাহাজ বিধ্বংসি ডেসট্রয়ারের কর্মীরা শাহাদাত লাভের পর ইরান সেনাবাহিনীর নৌবহিনীর কমান্ডার বলেছেন, শত্রুরা জেনে রাখুক ইরানের বৃহৎ জাতির বিরুদ্ধে অপরাধযজ্ঞের কালো ইতিহাস ইরানিরা কখনো ভুলে যাবে না।
পার্সটুডে জানিয়েছে, ইরানের সেনাবাহিনীর নৌবাহিনীর কমান্ডার বাহরম ইরানি দেনা ডেস্ট্রয়ারের কর্মীদের শাহাদাতের পর এক বার্তায় বলেছেন, শহীদেরা নৌবাহিনীর ইতিহাসে অসম্ভভকে সম্ভব করেছেন।
তিনি বলেন, শত্রুরা ইরানের নৌবাহিনীর শক্তি বৃদ্ধি এবং মহাসগরগুলোতে তাদের শক্তিশালী উপস্থিতিকে মেনে নিতে পারেনি। তারা হাজার হাজার কিলোমিটার দূরের পথ পাড়ি দিয়ে আন্তর্জাতিক আইন অঙ্ঘন করে ইরানের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালাচ্ছে।
ইরানের নৌবাহিনীর এই কর্মকর্তা বলেন শত্রুদের যদি সাহস থাকে তাহলে যুদ্ধের ময়দানে সামনানি এসে যুদ্ধ করুক। তিনি বলেন, শত্রুরা জেনে রাখুক ইরানের বৃহৎ জাতির বিরুদ্ধে অপরাধযজ্ঞের কালো ইতিহাস ইরানিরা কখনো ভুলে যাবে না। আমার নৌবাহিনীর সহযোদ্ধারা শহীদেদর রক্তের প্রতিশোধ অবশ্যই নেবে।#
পার্সটুডে/এমআরএইচ/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।