যুদ্ধ পরিচালনায় ইরানের সব প্রতিষ্ঠান একক কণ্ঠে ঐক্যবদ্ধ: পেজেশকিয়ান
-
মাসুদ পেজেশকিয়ান
পার্সটুডে: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশের যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় সব সিদ্ধান্তগ্রহণকারী প্রতিষ্ঠান এখন একসঙ্গে কাজ করছে এবং একই কণ্ঠে কথা বলছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বার্তায় তিনি জানান, ইরানের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সবসময় একটি ‘একক কণ্ঠ’ থাকা দরকার—এটাই তাদের বিশ্বাস।
প্রেসিডেন্ট বলেন, বর্তমানে যুদ্ধ এবং এর ব্যবস্থাপনার ক্ষেত্রে দেশের সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সর্বোচ্চ নেতার দিকনির্দেশনায় ঐক্য ও সংহতির সঙ্গে কাজ করছে।
তিনি আরও যোগ করেন, এই ধরনের ঐক্যই ইরানকে সঠিকভাবে পরিস্থিতি সামাল দিতে, সংকট পার হতে এবং জাতীয় স্বার্থ রক্ষা করতে সহায়তা করবে।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি কোনও ধরনের উস্কানি ছাড়াই পরমাণু বিষয়ে পরোক্ষ সংলাপ চলার অবকাশে ইরানের ওপর আগ্রাসন শুরু করে এবং ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা সাইয়্যেদ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন উচ্চ-পদস্থ সামরিক কমান্ডার ও শত শত শিশুসহ বহু বেসামরিক নাগরিককে হত্যা করেছে। জবাবে ইরানের সশস্ত্র বাহিনী গোটা উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো ও ইসরায়েলি অবস্থানগুলোকে টার্গেট করে এ পর্যন্ত ৮০টিরও বেশি পাল্টা অভিযান পরিচালনা করেছে শত শত বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে।#
পার্সটুডে/এমএআর/২৬