ইরানের সীমান্ত থেকে সরে যাওয়া ছাড়া আমেরিকার আর কোনো উপায় নেই: মুসাভি
https://parstoday.ir/bn/news/iran-i158122-ইরানের_সীমান্ত_থেকে_সরে_যাওয়া_ছাড়া_আমেরিকার_আর_কোনো_উপায়_নেই_মুসাভি
পার্সটুডে- ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার বলেছেন, ইরানের গোয়েন্দা কার্যক্রম ও হামলার মুখে ইরানের সীমান্ত থেকে সরে যাওয়া ছাড়া আমেরিকার আর কোনো উপায় নেই।
(last modified 2026-03-31T02:00:36+00:00 )
মার্চ ৩০, ২০২৬ ১১:৫৩ Asia/Dhaka
  • ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মাজিদ মুসাভি
    ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মাজিদ মুসাভি

পার্সটুডে- ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার বলেছেন, ইরানের গোয়েন্দা কার্যক্রম ও হামলার মুখে ইরানের সীমান্ত থেকে সরে যাওয়া ছাড়া আমেরিকার আর কোনো উপায় নেই।

পার্সটুডে জানিয়েছে, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মাজিদ মুসাভি জোর দিয়ে বলেছেন যে, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের রাডার নেটওয়ার্কের অচলাবস্থা এবং রসদ সরবরাহ ও হতাহতের ঘটনা অব্যাহত রয়েছে। তিনি বলেন, ইরানের গোয়েন্দা কার্যক্রম ও হামলার মুখে ইরানের সীমান্ত থেকে সরে যাওয়া ছাড়া আমেরিকার আর কোনো উপায় নেই।

কমান্ডার মুসাভি আরও বলেন যে, তিনি আমেরিকান AWACS-এর ধ্বংসাবশেষ, জ্বালানি সরবরাহকারী যান এবং ধ্বংসপ্রাপ্ত বাঙ্কারগুলোকে এই ধ্বংসের তালিকায় যুক্ত করছেন এবং শীঘ্রই অন্যান্য মূল্যবান লক্ষ্যবস্তুও এই তালিকায় যুক্ত হবে। #

পার্সটুডে/এমআরএইচ/এমএআর/৩০