পশ্চিম এশিয়া থেকে মার্কিন বাহিনীকে বিতাড়িত করার সময় এসেছে: আরাকচি
https://parstoday.ir/bn/news/iran-i158150-পশ্চিম_এশিয়া_থেকে_মার্কিন_বাহিনীকে_বিতাড়িত_করার_সময়_এসেছে_আরাকচি
পার্সটুডে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি জোর দিয়ে বলেছেন, আগ্রাসীরা আরব ও ইরানিদের কোনো সম্মান করে না।
(last modified 2026-03-31T23:22:31+00:00 )
মার্চ ৩১, ২০২৬ ১২:২৬ Asia/Dhaka
  • সাইয়্যেদ আব্বাস আরাকচি
    সাইয়্যেদ আব্বাস আরাকচি

পার্সটুডে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি জোর দিয়ে বলেছেন, আগ্রাসীরা আরব ও ইরানিদের কোনো সম্মান করে না।

পার্সটুডে জানিয়েছে, সাইয়্যেদ আব্বাস আরাকচি সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় লিখেছেন: “ইরান সৌদি আরবকে সম্মান করে এবং এই দেশটিকে একটি ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে বিবেচনা করে। আমাদের বর্তমান সামরিক অভিযান সেই আগ্রাসী শত্রুকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে, যারা আরব ও ইরানিদের কোনো সম্মান করে না এবং নিরাপত্তা প্রদানে সক্ষম নয়। আপনারা লক্ষ্য করুন শত্রুদের বিমান শক্তিকে আমরা কি হাল করে ছেড়েছি।”

আরাকচি জোর দিয়ে বলেন: পশ্চিম এশিয়া থেকে মার্কিন বাহিনীকে বিতাড়িত করার সময় এসেছে।#

 পার্সটুডে/এমআরএইচ/এমএআর/৩১