যুদ্ধবিরতির অবশিষ্ট সময়ের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার ঘোষণা দিল ইরান
-
হরমুজ প্রণালি
যুদ্ধবিরতির অবশিষ্ট সময়ের জন্য হরমুজ প্রণালি দিয়ে সকল বাণিজ্যিক জাহাজের চলাচল সম্পূর্ণ অবাধ থাকবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি।
এক্স প্ল্যাটফর্মে এক বার্তায় তিনি জানান, “লেবাননে কার্যকর হওয়া যুদ্ধবিরতির সঙ্গে সংগতি রেখে হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করা হয়েছে।"
আরাকচি বলেন, “ইরানের বন্দর ও সমুদ্র বিষয়ক সংস্থা কর্তৃক পূর্বঘোষিত সমন্বিত রুট অনুযায়ী এই চলাচল অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরাইলের মধ্যে গত ৮ এপ্রিল দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়। লেবাননসহ সব সংঘাতপূর্ণ অঞ্চলে যুদ্ধবিরতি ছিল ইরানের পূর্বশর্ত, আর হরমুজ প্রণালীতে অবাধ চলাচল ছিল যুক্তরাষ্ট্রের দাবি। আজ লেবাননে যুদ্ধবিরতি শেষ হওয়ার প্রেক্ষাপটে ইরান তাদের শর্ত পূরণের বিনিময়ে যুক্তরাষ্ট্রের দাবিও মেনে নিল। যুদ্ধবিরতি শেষ না হওয়া পর্যন্ত এই অবাধ চলাচল বহাল থাকবে বলে নিশ্চিত করেছে তেহরান।
গত ২৮ এপ্রিল ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি যুদ্ধ শুরু হওয়ার পর ইরান কৌশলগত হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে সেখানে সীমাবদ্ধতা বা বিধি-নিষেধ আরোপ করে। তেহরান সেখানে বন্ধু দেশগুলোর জাহাজগুলোকে যেতে দিলেও আগ্রাসী দেশগুলো ও তাদের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলোর চলাচলে বাধা দেয়। ইরানের জাতীয় সংসদও এই প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে ট্রানজিট-ফি আদায়ের একটি বিল পাসের উদ্যোগ নিয়েছে, এই বিলে মার্কিন ও ইসরায়েলি নৌ-যানের চলাচল পুরোপুরি নিষিদ্ধ করার কথা বলা হয়েছে।#
পার্সটুডে/এমএআর/১৭