দক্ষিণ আফ্রিকার সরকার ও জনগণকে ধন্যবাদ জানালেন ইরানের প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/iran-i158852-দক্ষিণ_আফ্রিকার_সরকার_ও_জনগণকে_ধন্যবাদ_জানালেন_ইরানের_প্রেসিডেন্ট
পার্সটুডে- ইরানের প্রেসিডেন্ট তার দেশের জনগণের প্রতি দক্ষিণ আফ্রিকার সরকার ও জনগণের সংহতি প্রকাশের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন।
(last modified 2026-04-27T08:32:14+00:00 )
এপ্রিল ২৭, ২০২৬ ১৬:৫৮ Asia/Dhaka
  • পেজেশকিয়ান
    পেজেশকিয়ান

পার্সটুডে- ইরানের প্রেসিডেন্ট তার দেশের জনগণের প্রতি দক্ষিণ আফ্রিকার সরকার ও জনগণের সংহতি প্রকাশের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন।

পার্সটুডে জানায়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক বার্তায় দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে ইরানের জনগণের প্রতি সংহতি প্রকাশের জন্য ধন্যবাদ জানিয়েছেন।

পেজেশকিয়ান দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসাকে পাঠানো বার্তায় ২৭ এপ্রিল দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে দক্ষিণ আফ্রিকার সরকার ও জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি আশা প্রকাশ করে বলেন, যৌথ প্রচেষ্টার মাধ্যমে ইসলামি প্রজাতন্ত্র ইরান ও দক্ষিণ আফ্রিকা বৈষম্য, যুদ্ধ, উপনিবেশবাদ এবং আধিপত্যবাদমুক্ত একটি বিশ্ব গড়ে তোলার পথে এগিয়ে যাবে।#

পার্সটুডে/এস এ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন