ইরানের অধিকার মেনে নেওয়া ছাড়া ট্রাম্পের কোনো উপায় নেই: রেজা তালায়ি নিক
-
ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালায়ি নিক
পার্সটুডে: ইরানের প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ইরানি জনগণের ন্যায্য দাবিগুলো শত্রু মেনে না নিলে, মার্কিন-ইহুদিবাদী শত্রুদের আরও বড় ক্ষতি ও পরাজয়ের মুখোমুখি হতে হবে।
আইআরআইবি নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডের প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল 'রেজা তালায়ি নিক' এক সাক্ষাৎকারে ইরানের সাথে যুদ্ধের জলাভূমিতে ট্রাম্পের আটকে যাওয়ার বিষয়টি উল্লেখ করে বলেন, ইরানের জনগণের ন্যায্য দাবি ও দেশের অধিকার মেনে নেওয়া ছাড়া ট্রাম্পের সামনে আর কোনো পথ খোলা নেই।
তিনি আরও বলেন, যুদ্ধক্ষেত্র কিংবা কূটনীতি—উভয় ক্ষেত্রেই ইরানি জনগণের অধিকার নিশ্চিত করাই হলো এই তৃতীয় চাপিয়ে দেওয়া যুদ্ধ থেকে মার্কিন-ইহুদিবাদী শত্রুদের বেরিয়ে আসার একমাত্র উপায়।
রেজা তালায়ি নিক আরও বলেন, শত্রু যদি ইরানের ন্যায্য দাবিগুলো মেনে না নেয়, তবে এর মাশুল হিসেবে ট্রাম্প এবং ইহুদিবাদী শত্রুদের আরও বেশি ব্যয়ভার ও একের পর এক পরাজয় বরণ করতে হবে।
তিনি জোর দিয়ে বলেন, ট্রাম্পের উচিত ইরানের প্রস্তাবগুলো মেনে নেওয়া এবং এই যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার কারণে আমেরিকার জনগণ ও বিশ্ববাসীর যে বিপুল ক্ষতি ও ব্যয় হচ্ছে, তা ঠেকানোর উপায় নিয়ে চিন্তা-ভাবনা করা।
ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালায়ি নিক উল্লেখ করেন, আমেরিকার জাতীয় স্বার্থের প্রতি ট্রাম্পের উদাসীনতা, ইহুদিবাদী ইসরায়েলের অন্ধ অনুকরণ এবং তার অহংকারী আচরণ আমেরিকাকে যুদ্ধের এই জলাভূমিতে আরও গভীরভাবে ডুবিয়ে দিচ্ছে।#
পার্সটুডে/এমএআর/২৩