আলোচনা প্রক্রিয়া এমন হতে হবে যাতে ইরানি জাতির অধিকার অর্জিত হয়: পেজেশকিয়ান
https://parstoday.ir/bn/news/iran-i159668-আলোচনা_প্রক্রিয়া_এমন_হতে_হবে_যাতে_ইরানি_জাতির_অধিকার_অর্জিত_হয়_পেজেশকিয়ান
পার্সটুডে- সাম্প্রতিক যুদ্ধের ফলে উদ্ভূত পরিস্থিতিতে অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত ব্যক্তি ও ব্যবসায়ী সংগঠনের সদস্যদের সাথে বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বৈদেশিক মুদ্রা, জ্বালানি, উৎপাদন ও বাণিজ্য ক্ষেত্রে বিদ্যমান সমস্যা ও প্রতিবন্ধকতাগুলো পর্যালোচনা করেন এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সহজতর করতে ও বিদ্যমান সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে জরুরি ও প্রয়োজনীয় নির্দেশনা দেন।
(last modified 2026-05-25T10:11:32+00:00 )
মে ২৫, ২০২৬ ১৬:০৮ Asia/Dhaka
  •  ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

পার্সটুডে- সাম্প্রতিক যুদ্ধের ফলে উদ্ভূত পরিস্থিতিতে অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত ব্যক্তি ও ব্যবসায়ী সংগঠনের সদস্যদের সাথে বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বৈদেশিক মুদ্রা, জ্বালানি, উৎপাদন ও বাণিজ্য ক্ষেত্রে বিদ্যমান সমস্যা ও প্রতিবন্ধকতাগুলো পর্যালোচনা করেন এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সহজতর করতে ও বিদ্যমান সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে জরুরি ও প্রয়োজনীয় নির্দেশনা দেন।

তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, এই বৈঠকে প্রেসিডেন্ট দেশের সংবেদনশীল পরিস্থিতিতে বেসরকারি খাত ও অর্থনৈতিক কর্মীদের ভূমিকার প্রশংসা করেন এবং শত্রুর সম্মিলিত ও সর্বাত্মক যুদ্ধে তাদেরকে অর্থনৈতিক ফ্রন্টের যুদ্ধের অগ্রদূত হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন: বাজারের স্থিতিশীলতা বজায় রাখা, অর্থনৈতিক অস্থিরতা প্রতিরোধ করা এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশের চাহিদা মেটানো সম্ভব হয়েছে দেশের অর্থনৈতিক কর্মী ও উৎপাদকদের প্রচেষ্টা, দৃঢ় সংকল্প এবং কার্যকর উপস্থিতির কারণে; যার ফলে সাম্প্রতিক সংকটের সময় বাজারে পণ্যের কোনো উল্লেখযোগ্য ঘাটতি বা গুরুতর বিশৃঙ্খলা দেখা দেয়নি।

আঞ্চলিক ও প্রতিবেশী দেশগুলোর সাথে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের নীতির কথা উল্লেখ করে প্রেসিডেন্ট আরও বলেন, সরকার প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার করে এবং দেশের ভূ-অর্থনৈতিক সক্ষমতা কাজে লাগিয়ে বাণিজ্য ও রপ্তানি সহজতর করার চেষ্টা করেছে এবং বর্তমানে এই অঞ্চলের যুদ্ধ পরিস্থিতিতে দেশের উত্তর-পশ্চিম ও পূর্বে অবস্থিত ইরানের অনেক সীমান্তবর্তী প্রতিবেশী দেশ অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বিস্তারে অতীতের চেয়ে আরো বেশি এগিয়ে এসেছে।

পেজেশকিয়ান আরও বলেন, বৈদেশিক মুদ্রা বরাদ্দ ও বণ্টনের প্রক্রিয়া বা ব্যবস্থাপনা এমনভাবে তৈরি করা উচিত, যাতে নির্দিষ্ট অর্থনৈতিক পরিস্থিতিতে দেশের বৈদেশিক মুদ্রার আগমন ও বহির্গমন সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হয়।

যুক্তরাষ্ট্রের সাথে চলমান আলোচনা প্রক্রিয়া সম্পর্কে ইরানের প্রেসিডেন্ট বলেন, আলোচনা প্রক্রিয়া এমন হতে হবে যাতে ইরানি জাতির অধিকার অর্জিত হয়#

পার্সটুডে/এমআরএইচ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।