মঙ্গোলিয়ায় এশিয়ান প্যারা-তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপ: ইরানের ১০ পদক জয়
-
আলিরেজা বাখত
পার্সটুডে: এশিয়ান প্যারা-তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপের একাদশতম আসরে ইরানের জাতীয় প্যারা-তায়কোয়ান্দো দল ১০টি বিভিন্ন রঙের পদক জিততে সক্ষম হয়েছে।
ইরানের সরকারি বার্তা সংস্থা 'ইরনা'র বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, আজ (সোমবার) মঙ্গোলিয়ার উলানবাটোর শহরের "এম ব্যাংক" হলের একাদশতম এশিয়ান প্যারা-তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। একদিনের এই প্রতিযোগিতায় বিভিন্ন দেশের ১০৪ জন ক্রীড়াবিদ অংশ নেন এবং বিভিন্ন ওজন শ্রেণীতে সেরাদের বেছে নেওয়া হয়।
এই প্রতিযোগিতায় ইরানের প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছিলেন মোহাম্মদ তাহা হাসানপুর, আবুল ফজল ঈমানি, সাঈদ সাদেকিয়ানপুর, আমির হোসেন আলিজাদেহ, আমির মোহাম্মদ হাকিকাতশেনাস, মাহদি পুররাহনামা, আলিরেজা বাখত, হামেদ হাকশেনাস, আয়লার জামি, নারগিস জাভাদি, জাহরা রাহিমি, পারিমাহ তুরানি এবং রোমিনা চামসুরকি। তাদের দুর্দান্ত লড়াইয়ের পর ইরানের ঝুলিতে আসে মোট ১০টি পদক।
ইরানের জাতীয় প্যারা-তায়কোয়ান্দো দলের পুরুষ ও নারী বিভাগে যৌথভাবে আলিরেজা বাখত, আমির মোহাম্মদ হাকিকাতশেনাস এবং মোহাম্মদ তাহা হাসানপুর ৩টি স্বর্ণপদক জয় করেন। জাহরা রাহিমি ও সাঈদ সাদেগিয়ানপুর ২টি রৌপ্যপদক এবং হামেদ হাকশেনাস, মাহদি পুররাহনামা, আয়লার জামি, পারিমাহ তুরানি ও রোমিনা চামসুরকি ৫টি ব্রোঞ্জপদক লাভ করেন।#
পার্সটুডে/এমএআর/২৫