ট্রাম্পকে কলিবফের জবাব: কোনো অজুহাত ছাড়াই সমস্ত প্রতিশ্রুতি অবশ্যই পূরণ করতে হবে
-
ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ
পার্সটুডে- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্পষ্ট জবাব দিতে গিয়ে ইরানের সংসদ স্পিকার জোর দিয়ে বলেছেন: কোনো অজুহাত ছাড়াই তাদের দেয়া সমস্ত প্রতিশ্রুতি অবশ্যই পূরণ করতে হবে।
ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদের স্পিকার এবং আলোচক প্রতিনিধিদলের প্রধান মোহাম্মদ বাকের কলিবফ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিথ্যা বক্তব্যের জবাবে এক্স নেটওয়ার্কে তার ব্যক্তিগত পেজে লিখেছেন: কোনো রকম যদি, কিন্তু বা অজুহাত ছাড়াই তাদের দেয়া প্রতিশ্রুতি অবশ্যই পূরণ করতে হবে।
কলিবফ আরও বলেন: একটি চুক্তিতে পৌঁছানো ছাড়া আর কোনো বিকল্প উপায় নেই। প্রত্যেকেই শেষ পর্যন্ত নিজের কর্মফল ভোগ করে। তাই কোনো অজুহাত ছাড়াই দেয়া প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রকে অবশ্যই পূরণ করতে হবে।#
পার্সটুডে/এমআরএইচ/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।