যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের কেন্দ্রস্থলে উড়ল ইসলামী প্রজাতন্ত্র ইরানের পতাকা
-
লস অ্যাঞ্জেলেসে উড়ল ইসলামী প্রজাতন্ত্র ইরানের পতাকা
পার্সটুডে- মেক্সিকো ও কানাডার স্টেডিয়ামগুলোতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পতাকা ওড়ানোর পর, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফা স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের তৃতীয় উদ্বোধনী অনুষ্ঠানেও ইরানের পতাকা উত্তোলন করা হয়েছে।
ইরানি ব্রডকাস্টিং এজেন্সিকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের মধ্যকার খেলার আগে বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জনকারী দলগুলোর পতাকা মাঠের মাঝখানে উত্তোলন করা হয় এবং যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফা স্টেডিয়ামে উত্তোলন করা পতাকাগুলোর মধ্যে ইরানের পতাকাও ছিল।
প্রতিযোগিতায় বেলজিয়াম, মিশর এবং নিউজিল্যান্ডের সাথে ‘জি’ গ্রুপে রয়েছে ইরান এবং তাদের খেলাগুলো যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। ইরানের দুটি ম্যাচই লস অ্যাঞ্জেলেসের সোফা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এদিকে, শনিবার মেক্সিকোর টিহুয়ানা ক্যাম্পে প্রশিক্ষকদের তত্ত্বাবধানে এবং বিদেশি সাংবাদিক ও গণমাধ্যমের উল্লেখযোগ্য উপস্থিতিতে ইসলামী প্রজাতন্ত্র ইরান জাতীয় ফুটবল দলের অনুশীলন অনুষ্ঠিত হয়। ইরানের জাতীয় ফুটবল দল আগামীকাল, রবিবার, স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে তাদের শেষ অনুশীলন করবে। ইরানের প্রথম ম্যাচটি নিউজিল্যান্ডের বিপক্ষে।#
পার্সটুডে/এমআরএইচ/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।