শত্রুর মোকাবিলায় সশস্ত্র বাহিনী শক্ত অবস্থানে: ইরানের সেনাপ্রধানের উপদেষ্টা
https://parstoday.ir/bn/news/iran-i161756-শত্রুর_মোকাবিলায়_সশস্ত্র_বাহিনী_শক্ত_অবস্থানে_ইরানের_সেনাপ্রধানের_উপদেষ্টা
পার্সটুডে: ইরানের সেনাপ্রধানের উপদেষ্টা বলেছেন, দেশটির সশস্ত্র বাহিনী দৃঢ়তার সঙ্গে শত্রুর মোকাবিলা করছে। তিনি বলেন, যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ইরানের জনগণ ঐক্যবদ্ধভাবে দাঁড়াবে।
(last modified 2026-07-28T13:34:55+00:00 )
জুলাই ২৮, ২০২৬ ১৯:২৫ Asia/Dhaka
  • ব্রিগেডিয়ার জেনারেল মোজতবা জাফারি
    ব্রিগেডিয়ার জেনারেল মোজতবা জাফারি

পার্সটুডে: ইরানের সেনাপ্রধানের উপদেষ্টা বলেছেন, দেশটির সশস্ত্র বাহিনী দৃঢ়তার সঙ্গে শত্রুর মোকাবিলা করছে। তিনি বলেন, যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ইরানের জনগণ ঐক্যবদ্ধভাবে দাঁড়াবে।

ইরনার বরাতে পার্স টুডে জানায়, ব্রিগেডিয়ার জেনারেল মোজতবা জাফারি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ইরানের শত্রুরা বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে দেশটির জনগণ ও ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনীর মনোবল ও সংকল্প দুর্বল করার চেষ্টা করেছে। কিন্তু বাস্তবে তারা দেশের প্রতিরক্ষাকারীদের সংহতি, দৃঢ়তা ও উচ্চ মনোবলের মুখোমুখি হয়েছে।

অঞ্চলের বর্তমান পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বৈরিতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, এসব পক্ষের বৈরী আচরণ ও কর্মকাণ্ড ইসলামি প্রজাতন্ত্রের প্রতিরোধক্ষম শক্তির মোকাবিলায় তাদের অক্ষমতারই প্রমাণ। তাঁর দাবি, তারা যখনই নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করেছে, তখনই ব্যর্থতার মুখে পড়েছে।

ইরানের সেনাপ্রধানের উপদেষ্টা বলেন, দেশটির সেনাবাহিনী ও অন্যান্য সশস্ত্র বাহিনীর সদস্যরা দৃঢ় সংকল্প ও জিহাদি চেতনায় দেশের স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা এবং ইসলামি মূল্যবোধ রক্ষায় কাজ করছেন। তিনি বলেন, ইরানের ভূখণ্ডে কোনো ধরনের আগ্রাসন তারা মেনে নেবেন না।

তিনি আরও বলেন, ইরানের স্থল, বিমান ও নৌবাহিনী গুরুত্বপূর্ণ ও সংকটপূর্ণ সময়ে কার্যকর এবং নির্ধারক ভূমিকা পালন করে এসেছে। তাদের প্রস্তুতি ও সক্ষমতাই শত্রুদের সামনে অচলাবস্থা তৈরি করেছে।

ইরানের জনগণের ভূমিকার কথা তুলে ধরে জাফারি বলেন, ইসলামি সংস্কৃতি ও সমৃদ্ধ সভ্যতাগত ঐতিহ্যের ওপর ভিত্তি করে ইরানের জনগণ একটি শক্তিশালী ও গভীর শিকড়সম্পন্ন জাতি। এই সাংস্কৃতিক ও বিশ্বাসগত ভিত্তিই দেশটিকে বিভিন্ন চাপ ও হুমকির বিরুদ্ধে প্রতিরোধী করে তুলেছে।#

পার্সটুডে/এমবিএ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।