তৃতীয় বর্ষের সূচনায় সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাত করলেন ইরানের প্রেসিডেন্ট
-
খামেনেয়ী (বামে) ও পেজেশকিয়ান (ইনসেটে)
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রেসিডেন্ট হিসেবে তার তৃতীয় বছরের শুরুতে আজ (রোববার) সর্বোচ্চ নেতা হজরত আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা হুসেইনি খামেনেয়ীর সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করেছেন।
সর্বোচ্চ নেতার কার্যালয়ের বার্তা বিভাগের ওয়েবসাইটের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, বৈঠকে বিভিন্ন সমস্যা ও সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে জনগণের দৈনন্দিন চাহিদা পূরণ, চলমান তৃতীয় আরোপিত যুদ্ধের পরিস্থিতি, ভবিষ্যত পরিকল্পনা, সামরিক ক্ষেত্রে বিভিন্ন পরিবর্তন এবং তিনটি খাত অর্থাৎ ‘রিয়াল, বৈদেশিক মুদ্রা ও জ্বালানি’ সম্পদ নিশ্চিতকরণ ও ব্যয় ব্যবস্থাপনার কৌশল নিয়ে মতবিনিময় হয়েছে।
এছাড়া, বিদেশি পক্ষগুলোর সঙ্গে অর্থনৈতিক যোগাযোগ ও সহযোগিতার বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।#
পার্সটুডে/এসএ/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।