ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব হলেন জেনারেল রেজায়ি
https://parstoday.ir/bn/news/iran-i162080-ইরানের_জাতীয়_নিরাপত্তা_পরিষদের_সচিব_হলেন_জেনারেল_রেজায়ি
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জেনারেল মোহসেন রেজায়ি। ইরানের প্রেসিডেন্টের দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
(last modified 2026-08-10T11:40:35+00:00 )
আগস্ট ১০, ২০২৬ ১৭:৪০ Asia/Dhaka
  • জেনারেল মোহসেন রেজায়ি
    জেনারেল মোহসেন রেজায়ি

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জেনারেল মোহসেন রেজায়ি। ইরানের প্রেসিডেন্টের দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে জেনারেল মোহসেন রেজায়িকে সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের নিজের প্রতিনিধি হিসেবে নিয়োগ দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ী।

সর্বোচ্চ নেতা ঐ নিয়োগপত্রে লিখেছেন, "ড. মোহসেন রেজায়ি, আপনার মূল্যবান অভিজ্ঞতার কথা বিবেচনা করে এবং আট বছরের গৌরবময় পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে অগ্রগামীদের একজন হিসেবে আপনাকে সবোর্চ্চ জাতীয় নিরাপত্তা পরিষদে আমার প্রতিনিধি হিসেবে নিয়োগ করছি।

ড. মোহসেন রেজায়ি, আমি আশাবাদী যে, আপনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব (সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদে সর্বোচ্চ নেতার প্রতিনিধি) সফলভাবে পালন করে বড় ধরনের সাফল্য অর্জনে সক্ষম হবেন।"#

পার্সটুডে/এসএ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

-