ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়:
ইরানি জাতির বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক সন্ত্রাসবাদ মানবতাবিরোধী অপরাধ
-
• ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
পার্সটুডে- ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে, ইরানি জাতির বিরুদ্ধে একতরফা নিষেধাজ্ঞা বাস্তবায়নে অংশগ্রহণ স্বাধীন সরকারগুলোর ওপর নিজেদের ইচ্ছা চাপিয়ে দেওয়া এবং তাদের সাথে ইরানের বৈধ অর্থনৈতিক সম্পর্ক ব্যাহত করার ক্ষেত্রে সহযোগিতার শামিল।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানি জাতির বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদের ব্যবহারকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ এবং মানবতাবিরোধী অপরাধ হিসেবে বর্ণনা করেছে এবং ঘোষণা করেছে: এই ধরনের অবৈধ কর্মকাণ্ডের প্রতি জাতিসংঘের উদাসীনতা সবচেয়ে গুরুতর আন্তর্জাতিক অপরাধ গঠনের কারণ এবং এটি আঞ্চলিক ও বৈশ্বিক শৃঙ্খলা এবং মানব সভ্যতাকে বিপন্ন করছে।
বিবৃতিতে বলা হয়েছে: অন্যান্য দেশকে তার হস্তক্ষেপমূলক নীতি অনুসরণে বাধ্য করার জন্য ভয় দেখানোর হাতিয়ার হিসেবে ডলারের অপব্যবহার জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের জাতীয় সার্বভৌমত্ব এবং ইরানের অধিকারের লঙ্ঘন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে: ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা বাস্তবায়ন থেকে বিরত থাকতে সকল দেশ বাধ্য।#
পার্সটুডে/এমআরএইচ/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন