আজিজি: ইরানের সশস্ত্র বাহিনী ট্রিগারে আঙুল রেখে শত্রুর ভুলের অপেক্ষায়
https://parstoday.ir/bn/news/iran-i163734-আজিজি_ইরানের_সশস্ত্র_বাহিনী_ট্রিগারে_আঙুল_রেখে_শত্রুর_ভুলের_অপেক্ষায়
পার্সটুডে- ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি বলেছেন, দেশটির সশস্ত্র বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে ট্রিগারে আঙুল রেখে শত্রুর সামান্যতম ভুলের অপেক্ষায় রয়েছে।
(last modified 2026-10-07T06:40:43+00:00 )
অক্টোবর ০৬, ২০২৬ ১৯:১৮ Asia/Dhaka
  • ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি
    ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি

পার্সটুডে- ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি বলেছেন, দেশটির সশস্ত্র বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে ট্রিগারে আঙুল রেখে শত্রুর সামান্যতম ভুলের অপেক্ষায় রয়েছে।

ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আজিজি লিখেছেন, “আমাদের সশস্ত্র বাহিনী যেকোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত রয়েছে। তারা ট্রিগারে আঙুল রেখে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরাইলের সম্ভাব্য সামান্যতম হিসাবের ভুলের অপেক্ষায় আছে।”

তিনি আরও বলেন, “নিশ্চিত থাকুন, তারা এবার আগের যেকোনো সময়ের চেয়ে আরও কঠোর ও অনুতাপজনক জবাবের মুখোমুখি হবে।”

পার্স টুডে/এমবিএ/০৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।