সেন্টকম চিরকাল মানুষকে ধোঁকা দিতে পারবে না: আরাকচি
https://parstoday.ir/bn/news/iran-i163784-সেন্টকম_চিরকাল_মানুষকে_ধোঁকা_দিতে_পারবে_না_আরাকচি
পার্সটুডে- মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের বিরুদ্ধে হামলায় মার্কিন সামরিক বাহিনীর ক্ষয়ক্ষতির তথ্য গোপন করার প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘আপনারা চিরদিন মানুষকে ধোঁকা দিতে পারবেন না।’
(last modified 2026-10-08T11:23:17+00:00 )
অক্টোবর ০৮, ২০২৬ ১৫:৪৪ Asia/Dhaka
  • • ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি
    • ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি

পার্সটুডে- মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের বিরুদ্ধে হামলায় মার্কিন সামরিক বাহিনীর ক্ষয়ক্ষতির তথ্য গোপন করার প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘আপনারা চিরদিন মানুষকে ধোঁকা দিতে পারবেন না।’

পার্সটুডের প্রতিবেদনে ইরানের রাষ্ট্রিয় বার্তা সংস্থার বরাত দিয়ে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি এক বার্তায় লিখেছেন, গত মে মাসে মার্কিন কংগ্রেসের গবেষণা পরিষদ স্বীকার করেছিল, ইরানের সশস্ত্র বাহিনী ৪২টি মার্কিন সামরিক বিমানকে অকার্যকর করে দিয়েছে। এখন এই সংখ্যা ৮১টিতে পৌঁছেছে। প্রকৃত সংখ্যা এর চেয়েও অনেক বেশি।

আরাকচি লিখেছেন, এর প্রমাণ কী? সেন্টকম এমনকি মার্কিন কংগ্রেসের একজন সিনেটরকেও সেইসব ঘাঁটি পরিদর্শন ও পরিস্থিতি যাচাই করার অনুমতি দিচ্ছে না, যেগুলোর অবস্থা সম্পূর্ণ স্বাভাবিক বলে তারা দাবি করছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, ‘আপনারা চিরদিন মানুষকে ধোঁকা দিতে পারবেন না।’

এর আগে মার্কিন কংগ্রেসের একটি সংশ্লিষ্ট কেন্দ্রের প্রতিবেদনে বলা হয়েছিল, যুদ্ধ শুরুর পর প্রায় সাত মাস ধরে ইরানের বিরুদ্ধে চালানো আগ্রাসী হামলায় অন্তত ৮১টি মার্কিন বিমান, হেলিকপ্টার ও ড্রোন ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ক্ষয়ক্ষতির আর্থিক মূল্য আনুমানিক ৩৩০ কোটি ডলার।

চলতি মাসে হালনাগাদ করা মার্কিন কংগ্রেসের একটি গবেষণা ও জননীতি বিষয়ক প্রতিষ্ঠান কংগ্রেসনাল রিসার্চ সার্ভিস (সিআরএস)-এর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, নতুন তথ্য প্রকাশ ও পরবর্তী হালনাগাদের সঙ্গে ক্ষতিগ্রস্ত মার্কিন বিমান, হেলিকপ্টার ও ড্রোনের সংখ্যা আরও বাড়তে পারে।#

পার্সটুডে/এমআরএইচ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।