সিরিয়ায় আমেরিকা এবং সৌদির উপস্থিতি অবৈধ: বেলায়েতি
https://parstoday.ir/bn/news/iran-i17101-সিরিয়ায়_আমেরিকা_এবং_সৌদির_উপস্থিতি_অবৈধ_বেলায়েতি
সিরিয়ার ভূখণ্ডে মার্কিন এবং সৌদি আরবের উপস্থিতি অবৈধ বলে মন্তব্য করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. আলী আকবর বেলায়েতি।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
আগস্ট ১৩, ২০১৬ ১২:২১ Asia/Dhaka
  • ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. আলী আকবর বেলায়েতি
    ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. আলী আকবর বেলায়েতি

সিরিয়ার ভূখণ্ডে মার্কিন এবং সৌদি আরবের উপস্থিতি অবৈধ বলে মন্তব্য করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. আলী আকবর বেলায়েতি।

আজ (শনিবার) তিনি বলেন, সিরিয়া সরকারের অনুমোদান ছাড়া দেশটির অভ্যন্তরে আমেরিকা এবং সৌদি আরবের উপস্থিতি অবৈধ।তিনি আরো বলেন, 'সিরিয়ার ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার অধিকার একমাত্র দেশটির জনগণেরই রয়েছে। দেশটির অভ্যন্তরীণ বিষয়ে অন্য কেউ হস্তক্ষেপ করতে পারে না।'

সিরিয়ায় তৎপর তাকফিরি সন্ত্রাসীদেরকে সৌদি আরব আর্থিক এবং নৈতিকভাবে সমর্থন দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া, সিরিয়ার কথিত বিরোধী দল 'হাই নেগোশিয়েশন কমিশন' বা এইচএনসি'কে সৌদি সরকার মদদ দিচ্ছে। সিরিয়ার সংকট নিরসনের লক্ষ্যে জাতিসংঘের মাধ্যমে দেয়া দু'টি প্রস্তাবও এরই মধ্যে ফিরিয়ে দিয়েছে এইচএনসি।

সিরিয়ার দামেস্ক সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসা তাকফিরি সন্ত্রাসীরা উগ্র ওহাবি মতবাদে বিশ্বাসী। পবিত্র কাবা শরীফের রক্ষক বলে দাবিদার আলে সৌদ সরকার উগ্র এবং বিকৃত এই ওহাবি চিন্তাধারাকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা দিচ্ছে।

এদিকে, সিরিয়ায় দায়েশ সন্ত্রাসীদেরকে নির্মূল করার লক্ষ্যে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট ২০১৪ সাল থেকে দেশটিতে বোমা হামলা চালিয়ে আসছে। জাতিসংঘ এবং দামেস্কের অনুমোদন ছাড়া চালানো এসব হামলায় কথিত ওই জোট লক্ষ্য অর্জনে চরমভাবে ব্যর্থ হয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/১৩