৬৩১ জন কারাবন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা
ফেব্রুয়ারি ০৯, ২০১৭ ০৯:১৯ Asia/Dhaka
-
ইরানের সর্বোচ্চ নেতা
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ৬৩১ জন কারাবন্দির শাস্তি ক্ষমা করে দিয়েছেন। ইরানের ইসলামি বিপ্লবের বিজয় বার্ষিকী উপলক্ষে এ ঘোষণা দেয়া হয়।
ইরানের বিচার বিভাগের প্রধান আয়াতুল্লাহ সাদেক আমোলি লারিজানির সুপারিশক্রমে এসব আসামির দণ্ড মওকুফ করা হয়।
আগামীকাল ইরান ইসলামি বিপ্লব বিজয়ের ৩৮তম বার্ষিকী পালন করবে। ১৯৭৯ সালে এ বিজয়ের মধ্যদিয়ে ইরানে মার্কিন মদদপুষ্ট পাহলভি শাসনের অবসান ঘটে।#
পার্সটুডে/মূসা রেজা/৯
ট্যাগ