৬৩১ জন কারাবন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা
https://parstoday.ir/bn/news/iran-i32659-৬৩১_জন_কারাবন্দিকে_ক্ষমা_করলেন_ইরানের_সর্বোচ্চ_নেতা
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ৬৩১ জন কারাবন্দির শাস্তি ক্ষমা করে দিয়েছেন। ইরানের ইসলামি বিপ্লবের বিজয় বার্ষিকী উপলক্ষে এ ঘোষণা দেয়া হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০৯, ২০১৭ ০৯:১৯ Asia/Dhaka
  • ইরানের সর্বোচ্চ নেতা
    ইরানের সর্বোচ্চ নেতা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ৬৩১ জন কারাবন্দির শাস্তি ক্ষমা করে দিয়েছেন। ইরানের ইসলামি বিপ্লবের বিজয় বার্ষিকী উপলক্ষে এ ঘোষণা দেয়া হয়।

ইরানের বিচার বিভাগের প্রধান আয়াতুল্লাহ সাদেক আমোলি লারিজানির সুপারিশক্রমে এসব আসামির দণ্ড মওকুফ করা হয়।

আগামীকাল ইরান ইসলামি বিপ্লব বিজয়ের ৩৮তম বার্ষিকী পালন করবে। ১৯৭৯ সালে এ বিজয়ের মধ্যদিয়ে ইরানে মার্কিন মদদপুষ্ট পাহলভি শাসনের অবসান ঘটে।#

পার্সটুডে/মূসা রেজা/৯