ইরানে ৩৮তম বিপ্লব বার্ষিকী উদযাপিত
https://parstoday.ir/bn/news/iran-i32727-ইরানে_৩৮তম_বিপ্লব_বার্ষিকী_উদযাপিত
লাখ লাখ মানুষের অংশগ্রহণের মধ্যদিয়ে ইরানে ইসলামি বিপ্লবের বিজয় বার্ষিকী উদযাপিত হয়েছে। ৩৮ বছর আগে অর্থাৎ ১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি ইমাম খোমেনী (র)’র নেতৃত্বে মার্কিন সমর্থিত স্বৈরশাসক রেজা শাহের পতন হয় এবং ইসলামি বিপ্লব চূড়ান্তভাবে বিজয় লাভ করে।
(last modified 2026-04-22T07:21:27+00:00 )
ফেব্রুয়ারি ১০, ২০১৭ ১১:২৩ Asia/Dhaka

লাখ লাখ মানুষের অংশগ্রহণের মধ্যদিয়ে ইরানে ইসলামি বিপ্লবের বিজয় বার্ষিকী উদযাপিত হয়েছে। ৩৮ বছর আগে অর্থাৎ ১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি ইমাম খোমেনী (র)’র নেতৃত্বে মার্কিন সমর্থিত স্বৈরশাসক রেজা শাহের পতন হয় এবং ইসলামি বিপ্লব চূড়ান্তভাবে বিজয় লাভ করে।

ইরানে ফারসি ক্যালেন্ডার অনুসরণ করা হয় এবং সে অনুসারে আজ ২২ বাহমান বিপ্লব বার্ষিকী উদযাপিত হচ্ছে। দিনটির স্মরণে সারা ইরানে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে বিজয় মিছিল ও সমাবেশ করছেন।