‘সিরিয়ার যুদ্ধবিরতি রক্ষায় সব কিছুই করবে ইরান’
মার্চ ২০, ২০১৭ ০৭:০৪ Asia/Dhaka
জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি গোলামআলী খসরু বলেছেন, রাশিয়া ও তুরস্ককে সঙ্গে নিয়ে সিরিয়ায় যুদ্ধবিরতি রক্ষায় প্রয়োজনীয় সব কিছু করবে তেহরান। গত ডিসেম্বর থেকে সিরিয়ায় এ যুদ্ধবিরতি বলবৎ রয়েছে। তিনি আরো বলেন, সিরিয়ায় সশস্ত্র সংঘাতের শান্তিপূর্ণ সমাধানকে স্বাগত জানায় ইরান।
সিরিয়া সমস্যার শান্তিপূর্ণ সমাধানে ইরানের বিবৃতি জাতিসংঘের অফিসিয়াল দলিল হিসেবে নিবন্ধন করার জন্যও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান তিনি। নিরাপত্তা পরিষদের সভাপতি ম্যাথু রেক্রাফটের কাছেও এ সংক্রান্ত আবেদন পাঠিয়েছেন তিনি।
গত ডিসেম্বরে ইরান, রাশিয়া ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের যৌথ বিবৃতির পাশাপাশি কাজাখাস্তানে রাজধানী আস্তানায় অনুুষ্ঠিত বৈঠকেও শান্তিপূর্ণ সুরাহার ওপর গুরুত্ব দেয়া হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/২০
ট্যাগ