সিরিয়ায় আগ্রাসন: আন্তর্জাতিক সমাজকে ব্যবস্থা নিতে ইরানি এমপি'দের আহ্বান
https://parstoday.ir/bn/news/iran-i35934-সিরিয়ায়_আগ্রাসন_আন্তর্জাতিক_সমাজকে_ব্যবস্থা_নিতে_ইরানি_এমপি'দের_আহ্বান
ইরানের সংসদ সদস্যরা বলেছেন, সিরিয়ায় সাম্প্রতিক মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক সমাজকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে।এ হামলাকে সিরিয়ার সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন হিসাবে আখ্যায়িত করে এর নিন্দা জানিয়েছেন ইরানের মজলিশে শুরার সদস্যরা।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
এপ্রিল ০৯, ২০১৭ ১৪:৫৯ Asia/Dhaka
  • সিরিয়ায় আগ্রাসন: আন্তর্জাতিক সমাজকে ব্যবস্থা নিতে ইরানি এমপি'দের আহ্বান

ইরানের সংসদ সদস্যরা বলেছেন, সিরিয়ায় সাম্প্রতিক মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক সমাজকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে।এ হামলাকে সিরিয়ার সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন হিসাবে আখ্যায়িত করে এর নিন্দা জানিয়েছেন ইরানের মজলিশে শুরার সদস্যরা।

আজ (রোববার) ইরানের ২২৮ জন সদস্য এক বিবৃতিতে বলেছেন, সিরিয়ায় বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীরা যখন একের পর এক পরাজয়ের মুখে পড়ছে তখনই আমেরিকা এ হামলা চালিয়েছে।

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের খান শেইখুন শহরে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকার রাসায়নিক হামলা চালিয়েছে- কথিত অভিযোগ তুলে দেশটির বিমানঘাঁটিতে  হামলা চালায় ওয়াশিংটন। পূর্ব ভূমধ্যসাগরে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার ইএসএস রোজ ও ইউএসএস পোর্টার থেকে গত মঙ্গলবার সিরিয়ার স্থানীয় সময় ভোর ৪টা ৪০ মিনিটে হোমসে অবস্থিত আশ-শাইরাত বিমানঘাঁটিতে ৫৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন বাহিনী।

বিবৃতিতে আরো বলা হয়েছে, 'সন্ত্রাসীদেরকে সহযোগিতা দিতেই আমেরিকা এ 'অবৈধ ও বেআইনি' হামলা চালিয়েছে।উগ্র সন্ত্রাসীদের নির্মূলে নিয়োজিত পক্ষগুলোর বিজয়কে বাধাগ্রস্ত করার মাধ্যমে তাদের মনোবল ভেঙে দিতে এ হামলা চালানো হয়।অথচ জাতিসংঘ অনেক আগেই ঘোষণা দিয়েছে যে, সিরিয়ার সরকার তার অধীনে থাকা সব ধরনের রাসায়নিক অস্ত্রই পরিত্যাগ করেছে।'

বিবৃতিতে বলা হয়, মার্কিন হামলা আন্তর্জাতিক আইনের সুষ্পষ্ট লঙ্ঘন এবং এটি সন্ত্রাসীদেরকে সমর্থন দেয়ার পাশাপাশি এসব উগ্র গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়ার জাতির সফলতা ব্যর্থ করে দিতেই এ হামলা চালায় আমেরিকা।#

পার্সটুডে/বাবুল আখতার/৯