সিরিয়ায় মার্কিন আগ্রাসনের প্রতিক্রিয়ায় সব অপশন বিবেচনা করা হচ্ছে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i36030-সিরিয়ায়_মার্কিন_আগ্রাসনের_প্রতিক্রিয়ায়_সব_অপশন_বিবেচনা_করা_হচ্ছে_ইরান
ইরানের আমেরিকা ও ইউরোপ বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানচি বলেছেন, সিরিয়ায় সাম্প্রতিক মার্কিন সামরিক আগ্রাসনের প্রতিক্রিয়ায় সব ধরণের অপশন পর্যালোচনা করে দেখা হচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১১, ২০১৭ ১২:৫০ Asia/Dhaka
  • সিরিয়ায় মার্কিন আগ্রাসনের প্রতিক্রিয়ায় সব অপশন বিবেচনা করা হচ্ছে: ইরান

ইরানের আমেরিকা ও ইউরোপ বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানচি বলেছেন, সিরিয়ায় সাম্প্রতিক মার্কিন সামরিক আগ্রাসনের প্রতিক্রিয়ায় সব ধরণের অপশন পর্যালোচনা করে দেখা হচ্ছে।

তিনি সংসদের পররাষ্ট্র নীতি ও জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেছেন। তিনি বলেন, সিরিয়ায় মার্কিন আগ্রাসন আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং ওই দেশটিতে মার্কিন হঠকারী পদক্ষেপ কোনো দেশের কাছেই গ্রহণযোগ্য হবে না। 

আমেরিকা ও ইউরোপ বিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ইরানের সর্বোচ্চ নেতাসহ সব পর্যায়ের কর্মকর্তারা সিরিয়ায় মার্কিন হামলার নিন্দা জানিয়েছেন এবং এ বিষয়ে আমরা অন্য দেশের কর্মকর্তাদের সঙ্গে কূটনৈতিক শলাপরামর্শ করবো। তিনি বলেন, সিরিয়ায় মার্কিন হামলার উদ্দেশ্য সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা করা। এ কারণে সন্ত্রাসীরা আমেরিকার ওই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।

সিরিয়ার সেনারা রাসায়নিক বোমার হামলা চালিয়েছে এমন অজুহাতে আমেরিকা গত শুক্রবার ভোরে হোমসে সিরিয়ার বিমান ঘাঁটিতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। #

পার্সটুডে/মো. রেজওয়ান হোসেন/১১