‘ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরমাণু ইস্যুর বাইরে কোনো আলোচনা হয়নি’
মে ০১, ২০১৭ ১৩:০৮ Asia/Dhaka
-
বাহরাম কাসেমি
ইরান বলেছে, পরমাণু ইস্যুর বাইরে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে কোনো বিষয়ে আলোচনা হয়নি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি এ সম্পর্কে আরো বলেছেন, অতীতে জেসিপিওএ নামে পরিচিত পরমাণু সমঝোতার বাইরে কোনো বিষয়ে আমেরিকার সঙ্গে আলোচনা করেনি ইরান। আমেরিকার সঙ্গে জেসিপিওএ বহির্ভূত বিষয়ে আলোচনা না করার নীতি এখনো ইরান মেনে চলছে।
তিনি বলেন, অবশ্য আগের মার্কিন সরকারের সঙ্গে আমেরিকায় আটক ইরানি বন্দি নিয়ে মানবিক প্রেক্ষাপটে কিছু আলোচনা হয়েছে। সে সব আলোচনার ইতিবাচক ফল পাওয়া গেছে।
বর্তমান মার্কিন প্রশাসনও ইরানের কারাগারে আটক দুয়েকজন মার্কিন বন্দির বিষয়ে কথা বলেছে। কিন্তু নীতিগতভাবে আমেরিকার সঙ্গে জেসিপওএ বহির্ভূত কোনো বিষয়ে আলোচনা ইরান করেনি বলে জানান তিনি।#
পার্সটুডে/মূসা রেজা/১
ট্যাগ