সৌদি আরবকে ‘দোহন’ করাই ট্রাম্পের উদ্দেশ্য: জারিফ
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরান বিরোধী যে মন্তব্য করেছেন তার লক্ষ্য হলো সৌদি আরবকে ‘দোহন’ করা। টুইটার বার্তায় এ মন্তব্য করেছেন তিনি।
টুইটার বার্তায় জারিফ বলেছেন, "সদ্য নির্বাচনোত্তর ইরানের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এটি কোনো পররাষ্ট্রনীতি নাকি সৌদি আরবের কাছ থেকে ৪৮০ বিলিয়ন বা ৪৮,০০০ হাজার কোটি ডলার দোহন করা?" সৌদি আরব সফরের সময় ট্রাম্পের দেয়া একটি বক্তব্যের জবাবে এ টুইট করেন জারিফ।

সৌদি সফরের সময় ট্রাম্প ইরানকে একঘরে করার জন্য বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়া, ইরান সাম্প্রদায়িক সংঘাত ও সন্ত্রাস ছড়াচ্ছে বলে দাবি করেছেন ট্রাম্প।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী তার টুইটার বার্তায় ১১০ বিলিয়ন ডলার বা ১১ হাজার কোটি ডলারের মার্কিন-সৌদি অস্ত্র চুক্তির প্রতি ইঙ্গিত করেছেন। এক দশকে চুক্তির পরিমাণ ৩৫০ বিলিয়ন ডলার বা ৩৫ হাজার ডলারে উপনীত হয়েছে। এছাড়া, আমেরিকার সঙ্গে সৌদি আরব আরো চুক্তি করেছে। সৌদি আরব আমেরিকার প্রধান অস্ত্র ক্রেতা এবং মধ্যপ্রাচ্যে দেশটির প্রধান মিত্রে পরিণত হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/২২