মসুলকে দায়েশমুক্ত করার প্রশংসা করলেন ইরানি প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/iran-i41230-মসুলকে_দায়েশমুক্ত_করার_প্রশংসা_করলেন_ইরানি_প্রেসিডেন্ট
ইরাকের দ্বিতীয় বৃহত্তম নগরী মসুলকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হাত থেকে মুক্ত করার জন্য দেশটির সরকার, সামরিক বাহিনী ও জনগণের প্রশংসা করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ৩০, ২০১৭ ২০:৫৬ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি
    ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি

ইরাকের দ্বিতীয় বৃহত্তম নগরী মসুলকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হাত থেকে মুক্ত করার জন্য দেশটির সরকার, সামরিক বাহিনী ও জনগণের প্রশংসা করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদিকে পাঠানো এক বার্তায় তিনি দেশটির জনগণকে অভিনন্দন জানান। প্রেসিডেন্ট রুহানি বলেন, সাম্প্রতিক শতাব্দিতে সন্ত্রাসীদের ভয়াবহ সহিংসতা ও অপরাধের শৃঙ্খল ভাঙতে সক্ষম হয়েছেন ইরাকের জনগণ। তিনি আরো বলেন, ইরাকের সামরিক বাহিনী, জনগণ ও স্বেচ্ছাসেবী সংগঠন হাশ্‌দ আশ-শাবির মধ্যে পরাস্পরিক সহযোগিতার কারণে এই মহান বিজয় অর্জন সম্ভব হয়েছে।

ইরানি প্রেসিডেন্ট বলেন, ইসলামের নামে যেসব অপরাধী ও সন্ত্রাসী গোষ্ঠী সহিংসতা চালিয়েছে তাদের বিরুদ্ধে এই বিজয় সঠিক লড়াইয়ের গুরুত্ব তুলে ধরে। মধ্যপ্রাচ্যে সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা দিতে প্রেসিডেন্ট রুহানি ওই বার্তায় ইরানের প্রস্তুতির কথাও উল্লেখ করেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩০