মসুল উদ্ধারে বড় ক্ষতির শিকার আমেরিকা ও তার মিত্ররা: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i42166-মসুল_উদ্ধারে_বড়_ক্ষতির_শিকার_আমেরিকা_ও_তার_মিত্ররা_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির প্রধান আলাউদ্দিন বোরুজেরদি বলেছেন,  উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হাত থেকে ইরাকের মসুল শহর মুক্ত করার কারণে প্রধান ক্ষতির শিকার হয়েছে আমেরিকা ও তার মিত্ররা। এর কারণ হচ্ছে- দায়েশের পতনের ফলে আমেরিকা ও তার আঞ্চলিক এবং ইউরোপীয় মিত্রদেশগুলো তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৫, ২০১৭ ১৩:২২ Asia/Dhaka
  • আলাউদ্দিন বোরুজেরদি
    আলাউদ্দিন বোরুজেরদি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির প্রধান আলাউদ্দিন বোরুজেরদি বলেছেন,  উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হাত থেকে ইরাকের মসুল শহর মুক্ত করার কারণে প্রধান ক্ষতির শিকার হয়েছে আমেরিকা ও তার মিত্ররা। এর কারণ হচ্ছে- দায়েশের পতনের ফলে আমেরিকা ও তার আঞ্চলিক এবং ইউরোপীয় মিত্রদেশগুলো তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে।

ইরানের একটি বার্তা সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে বোরুজেরদি আজ (শনিবার) এ মন্তব্য করেন। মসুল শহর মুক্ত করার ফলে বোরুজেরদি ইরাকের জনগণ, সামরিক বাহিনী, শীর্ষ শিয়া আলেম আয়াতুল্লাহ আলী সিস্তানি এবং পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশ্‌দ আশ-শাবিকে অভিনন্দন জানান। মসুল উদ্ধারের ঘটনাকে তিনি অনেক বড় পদেক্ষপ বলেও মন্তব্য করেন।

বোরুজেরিদ বলেন, তাকফিরি দায়েশ সন্ত্রাসীদের মাধ্যমে আমেরিকা ও তার মিত্ররা ইরাককে বিভক্ত করার চক্রান্ত করেছিল কিন্তু দায়েশ পরাজিত হওয়ায় সে চক্রান্ত নস্যাত হয়েছে। দায়েশের পরাজয়কে তিনি আমেরিকা ও ইসরাইলেরই পরাজয় বলে মন্তব্য করেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৫