পাকিস্তান ভূখণ্ড থেকে ইরানি অবস্থানে হামলা: জবাবে ৩ সন্ত্রাসী হতাহত
https://parstoday.ir/bn/news/iran-i42196-পাকিস্তান_ভূখণ্ড_থেকে_ইরানি_অবস্থানে_হামলা_জবাবে_৩_সন্ত্রাসী_হতাহত
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পাকিস্তান সীমান্তে ইরানি সীমান্তরক্ষীদের অবস্থানে আবার গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। পাকিস্তানের ভূখণ্ড থেকে সন্ত্রাসীরা  হামলা চালায় তবে ইরানি সীমান্ত বাহিনীর পাল্টা জবাবে তারা পিছু হটতে বাধ্য হয়। এ সময় এক সন্ত্রাসী নিহত ও দুজন আহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৬, ২০১৭ ০৪:১৮ Asia/Dhaka
  • আইআরজিসি'র অভিযান (ফাইল ফটো)
    আইআরজিসি'র অভিযান (ফাইল ফটো)

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পাকিস্তান সীমান্তে ইরানি সীমান্তরক্ষীদের অবস্থানে আবার গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। পাকিস্তানের ভূখণ্ড থেকে সন্ত্রাসীরা  হামলা চালায় তবে ইরানি সীমান্ত বাহিনীর পাল্টা জবাবে তারা পিছু হটতে বাধ্য হয়। এ সময় এক সন্ত্রাসী নিহত ও দুজন আহত হয়েছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি গতকাল (শনিবার) শেষ বেলায় এ খবর দিয়েছে। আইআরজিসি জানিয়েছে, গতকাল বিকেলের দিকে বিদেশী গুপ্তচর সংস্থার সদস্য ও আন্তর্জাতিক সন্ত্রাসী চক্রের লোকজন পাকিস্তান সীমান্তের সারাভান এলাকায় ইরানি অবস্থানে গুলি চালায়। আইআরজিসি’র পাল্টা জবাবে এক সন্ত্রাসী নিহত ও দু জন আহত হলেও দু জন পালিয়ে পাকিস্তানের ভেতরে চলে যায়। গোলাগুলির সময় স্থানীয় দুই ইরানি শ্রমিক নিহত হয়েছে।

কিছুদিন আগেও ইরানি অবস্থানে হামলা চালায় সন্ত্রাসীরা। ওই হামলায় ইরানের কয়েকজন সীমান্তরক্ষী শহীদ হয়েছিলেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৬