মার্কিন হেলিকপ্টারে লেজার রশ্মি মারার কথা অস্বীকার করল ইরান
-
সিএইচ-৫৩ই সুপার স্টালিয়ন হেলিকপ্টার
পারস্য উপসাগরের আকাশে একটি মার্কিন হেলিকপ্টারে লেজার রশ্মি মারার অভিযোগ নাকচ করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।
গতমাসে মার্কিন নৌবাহিনীর কমান্ডার বিল আরবান দাবি করেছিলেন, সম্প্রতি ইরানের নৌযান থেকে মার্কিন জাহাজ ইউএসএস কোল এবং ইউএসএস বাটানে স্পটলাইট মারা হয়। এরপর ইরানি নৌযান থেকে মার্কিন মেরিন সেনাদের হেলিকপ্টার সিএইচ-৫৩ই সুপার স্টালিয়নের ওপর লেজার রশ্মি মারা হয়েছিল। জবাবে হেলিকপ্টার থেকে ইরানি নৌযান লক্ষ্য করে ফায়ারিং ফ্লেয়ার থেকে গুলি করা হয় তবে এতে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটে নি।
আরবান দাবি করেন, লেজার রশ্মি ব্যবহারের ঘটনা ছিল বিপজ্জনক বিষয় কারণ এতে পাইলটের নাইটভিশন গগলস ঠিকমতো কাজ করে না। ফলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।
মার্কিন কমান্ডারের এ দাবির জবাব দিয়েছেন ইরানের নৌবাহিনীর ফার্স্ট নেভাল জোনের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেইন আজাদ। তিনি আজ (রোববার) বলেছেন, “সম্প্রতি মার্কিন নৌবাহিনী দাবি করেছে যে, হরমুজ প্রণালীর ওপর দিয়ে ওড়ার সময় ৫ম নৌবহরের একটি হেলিকপ্টারে ইরানি সেনারা লেজার রশ্মি মেরেছে যা ইরানের নৌবাহিনী জোরালো ভাষায় নাকচ করছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৬