কুয়েতে ইরানের রাষ্ট্রদূত তলব
https://parstoday.ir/bn/news/iran-i42516-কুয়েতে_ইরানের_রাষ্ট্রদূত_তলব
কুয়েত সরকার সেদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছে। ইরানের রাষ্ট্রদূতকে ডেকে এনে তাদের কূটনীতিকের সংখ্যা কমিয়ে আনার জন্য আনুষ্ঠানিকভাবে আহবান জানানো হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২০, ২০১৭ ১৫:১৩ Asia/Dhaka
  • কুয়েতে ইরানের রাষ্ট্রদূত তলব

কুয়েত সরকার সেদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছে। ইরানের রাষ্ট্রদূতকে ডেকে এনে তাদের কূটনীতিকের সংখ্যা কমিয়ে আনার জন্য আনুষ্ঠানিকভাবে আহবান জানানো হয়েছে।

কুয়েত সরকার গতকাল দেশটিতে অবস্থিত ইরানি সাংস্কৃতিক অ্যাটাশের দফতর বন্ধ করে দেয়ার পাশাপাশি ইরানি কূটনীতিবিদের সংখ্যা কমানোর সিদ্ধান্তের কথা জানিয়েছিল।  

ইরানের মেহের বার্তা সংস্থা জানিয়েছে, আল-আব্দালি গোষ্ঠীর কিছু সদস্যের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে কুয়েত সরকার এ পদক্ষেপ নিয়েছে। কিছুদিন আগে কুয়েতের দৈনিক আস্‌ সিয়াসাত এক ব্যক্তিকে পদস্থ কর্মকর্তা উল্লেখ করে তার উদ্ধৃতি দিয়ে দাবি করেছিল, আদালত আল-আব্দালি গোষ্ঠীর কিছু সদস্যের বিরুদ্ধে রায় দেয়ার পর এই গোষ্ঠীর ১৪ জন সদস্য ইরানে পালিয়ে গেছে। আদালত ওই ব্যক্তিদের বিরুদ্ধে দেশে গুপ্তচরবৃত্তির অভিযোগ করে।

তবে ইসলামী ইরান ও লেবাননের হিজবুল্লাহ বহুবার কুয়েতের এসব অভিযোগ অস্বীকার করেছে।      

পার্সটুডে/মো. রেজওয়ান হোসেন/২০