সমঝোতা বানচালে মার্কিন কূটনীতিক বোল্টনের তৎপরতার নিন্দা জানাল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i45089-সমঝোতা_বানচালে_মার্কিন_কূটনীতিক_বোল্টনের_তৎপরতার_নিন্দা_জানাল_ইরান
২০১৫ সালে তেহরানের শান্তিপূর্ণ পরমাণু ইস্যুতে স্বাক্ষরিত বহুপাক্ষিক পরমাণু সমঝোতা বানচালে প্রভাবশালী মার্কিন কূটনীতিক জন বোল্টন যে তৎপরতা চালিয়েছিলেন তার নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। জারিফ বলেন, জন বোল্টনের নীতি আমেরিকার জন্য 'চরম অপবাদ' ছাড়া আর কিছুই বয়ে নিয়ে আসতো না।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
আগস্ট ৩০, ২০১৭ ১৫:০৫ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ

২০১৫ সালে তেহরানের শান্তিপূর্ণ পরমাণু ইস্যুতে স্বাক্ষরিত বহুপাক্ষিক পরমাণু সমঝোতা বানচালে প্রভাবশালী মার্কিন কূটনীতিক জন বোল্টন যে তৎপরতা চালিয়েছিলেন তার নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। জারিফ বলেন, জন বোল্টনের নীতি আমেরিকার জন্য 'চরম অপবাদ' ছাড়া আর কিছুই বয়ে নিয়ে আসতো না।

পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ আজ (বুধবার) একটি সাক্ষাৎকারে বলেন, "জন বোল্টনের নেয়া পরিকল্পণা আমেরিকার জন্য একটি বড় ধরনের ব্যর্থতা বয়ে নিয়ে আসবে এবং এ ধরনের তৎপরতা আন্তর্জাতিক সমাজে আমেরিকাকে আরো এক ঘরে করবে।"

ইরানের সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতা বাস্তবায়ন থেকে সরে আসতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টোর সমর্থক বোল্টন যে 'গেম প্ল্যান' করেছিলেন গত সোমবার মার্কিন ম্যাগাজিন 'ন্যাশনাল রিভিউ'তে তার বিস্তারিত প্রকাশ করেন তিনি। পরমাণু সমঝোতার প্রতি ডোনাল্ড ট্রাম্পের যে অনিহা রয়েছে তার প্রতি সরাসরি সমর্থন দিয়েছেন বোল্টন।  

পররাষ্ট্রমন্ত্রী জারিফ বলেন, আমেরিকা থেকে আসা কোনো চাপ এবং নিষেধাজ্ঞাই ইরানি জাতির দৃঢ় রাজনৈতিক ইচ্ছার পরিবর্তন ঘটাতে পারবে না। তিনি বলেন, ইরান যাতে কিছুতেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচী না চালাতে পারে বোল্টন দশ বছর আগেও সেই চেষ্টা করেছিলেন। কিন্তু বোল্টনের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে এবং তেহরানকে সেই কর্মসূচী থেকে বিরত রাখতে পারিনি।"

পার্সটুডে/বাবুল আখতার/৩০