ইরানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ১
সেপ্টেম্বর ২৯, ২০১৭ ০৮:৪৯ Asia/Dhaka
ইরানে একটি সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি টেকনিশিয়ান ছিলেন বলে জানানো হয়েছে।
ইরানের সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগের বিবৃতিতে আরো বলা হয়েছে, ইরানের পশ্চিম আজারবাইজানের উরুমিয়েতে এ দুর্ঘটনা ঘটেছে।
বিবৃতিতে বলা হয়েছে, পরীক্ষামূলক উড্ডয়নের সময়ে হেলিকপ্টারের যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। এ সময়ে পাইলট দ্রুত একটি খালি একে জায়গায় নামিয়ে আনতে সক্ষম হলেও একজন টেকনিশিয়ান নিহত হন। অবশ্য, হেলিকপ্টারের পাইলট এবং কো পাইলট সুস্থ আছেন বলে জানান হয়েছে।#
ইরানি সেনাবাহিনী এ ঘটনার তদন্ত করছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।#
পার্সটুডে/মূসা রেজা/২৯
ট্যাগ