আজারবাইজানের জনগণের ধর্ম কেড়ে নেয়ার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে: সর্বোচ্চ নেতা
https://parstoday.ir/bn/news/iran-i48087-আজারবাইজানের_জনগণের_ধর্ম_কেড়ে_নেয়ার_প্রচেষ্টা_ব্যর্থ_হয়েছে_সর্বোচ্চ_নেতা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, আজারবাইজানের সঙ্গে ইরানের সম্পর্ক শক্তিশালী হোক একটি মহল তা চায় না। দ্বিপক্ষীয় সম্পর্ক নষ্ট করার সব প্রচেষ্টা প্রতিহত করারও আহ্বান জানিয়েছেন তিনি।
(last modified 2026-02-27T09:00:49+00:00 )
নভেম্বর ০২, ২০১৭ ০৬:০৫ Asia/Dhaka
  • ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাতে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ
    ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাতে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, আজারবাইজানের সঙ্গে ইরানের সম্পর্ক শক্তিশালী হোক একটি মহল তা চায় না। দ্বিপক্ষীয় সম্পর্ক নষ্ট করার সব প্রচেষ্টা প্রতিহত করারও আহ্বান জানিয়েছেন তিনি।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বুধবার সন্ধ্যায় তেহরান সফররত আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান। তিনি বলেন, ইরান ও আজারবাইজানকে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করতে হবে।

ইরান ও ইরাকের মতো আজারবাইজানের বেশিরভাগ মানুষ রাসূলুল্লাহ (সা.)’র পবিত্র আহলে বাইতের অনুসারী বলে উল্লেখ করেন সর্বোচ্চ নেতা। তিনি বলেন, আজারবাইজানের শিয়া মুসলমানরা ব্যাপকভাবে যে শোকানুষ্ঠান পালন করেন তাকে নির্বিঘ্ন করতে সরকারকে সব ব্যবস্থা নিতে হবে। কারণ, এ ধরনের অনুষ্ঠান দেশটির রাষ্ট্রীয় পরিচিতিকে শক্তিশালী করে।

আজারবাইজারনের মুসলমানদের কাছ থেকে ধর্ম কেড়ে নিয়ে মার্কসবাদ চালু করার যে চেষ্টা চালিয়েছিল সাবেক সোভিয়েত ইউনিয়ন তা এই দেশটির মুসলমানদের দৃঢ় ঈমানের কারণে সফল হয় নি বলে উল্লেখ করেন আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। তিনি বলেন, চলতি বছর ব্যাপকভাবে মহররমের অনুষ্ঠান পালন আজারবাইজানি জনগণের দৃঢ় ঈমানের বিষয়টি ফুটিয়ে তুলেছে।

সাক্ষাতে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ সাম্প্রতিক বছরগুলোতে ইরানের সঙ্গে তার দেশের সহযোগিতা বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করে বলেন, এই সম্পর্ক ও সহযোগিতায় ফাটল ধরানোর কোনো প্রচেষ্টা বাকু সহ্য করবে না।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২