নৌবাহিনীকে অস্ত্র-সজ্জিত করতে কোনো চেষ্টা বাদ যাবে না: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i48999-নৌবাহিনীকে_অস্ত্র_সজ্জিত_করতে_কোনো_চেষ্টা_বাদ_যাবে_না_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, তার মন্ত্রণালয় দেশের নৌবাহিনীকে আধুনিক অস্ত্রে সজ্জিত করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৭, ২০১৭ ২৩:৪০ Asia/Dhaka
  • ইরানের যুদ্ধজাহাজ
    ইরানের যুদ্ধজাহাজ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, তার মন্ত্রণালয় দেশের নৌবাহিনীকে আধুনিক অস্ত্রে সজ্জিত করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, এ প্রচেষ্টার কারণে ইরানের নৌবাহিনী সক্ষমতা অর্জন করেছে এবং জরুরি পরিস্থিতিতে সর্বাত্মক প্রস্তুতি নেয়ার মতো অবস্থায় রয়েছে। ইরানি নৌবাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে জেনারেল হাতামি এসব কথা বলেছেন।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি

তিনি জানান, ইরানি নৌবাহিনীকে প্রতিরক্ষা মন্ত্রণালয় সর্বাত্মক সমর্থন দেবে; পাশাপাশি ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখাকেও সমর্থন দেয়া হবে। ইরানের নৌবাহিনী হচ্ছে নিয়মিত সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ শাখা।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৮