'বেশি উত্তেজিত হবেন না': ট্রাম্পকে ইরান
-
হোসেইন আমির আব্দুল্লাহিয়ান
ইরানে কিছু পণ্যের দাম বাড়ার প্রতিবাদে দেশটির কয়েকটি শহরে অনুষ্ঠিত ছোটখাটো সমাবেশের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক টুইটের কড়া জবাব দিয়েছেন ইরানের সংসদ স্পিকারের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ উপদেষ্টা হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।
আব্দুল্লাহিয়ান বলেন, "জনাব ট্রাম্প, আপনি উত্তেজিত হবেন না। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কর্মকাণ্ড এবং মানুষের অর্থনৈতিক দাবি নিয়ে আন্দোলনের মধ্যে পার্থক্য রয়েছে। ইরানের জনগণ হোয়াইট হাউজের সন্ত্রাসী এবং প্রতারণামূলক নীতির চেয়ে বরং নিজ দেশের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতাকেই অধিক পছন্দ করে থাকেন।"
কিছু পণ্যের মূল্য বাড়ার প্রতিবাদে গত কয়েকদিনে রাজধানী তেহরান ও মাশহাদসহ কয়েকটি শহরে ছোটখাটো সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তারা কিছু পণ্যের মূল্য নিয়ন্ত্রণের কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। #
পার্সটুডে/বাবুল আখতার/৩১