অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপের জবাব দেয়া হবে: মোহসেন রেজায়ি
https://parstoday.ir/bn/news/iran-i50693-অভ্যন্তরীণ_বিষয়ে_মার্কিন_হস্তক্ষেপের_জবাব_দেয়া_হবে_মোহসেন_রেজায়ি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের নীতি নির্ধারণী পরিষদের সচিব মোহসেন রেজায়ি বলেছেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপের জবাব দেয়া হবে। তিনি বলেন, ইরানে বিপ্লবের আগে যখন একনায়কতন্ত্র ছিল তখন আমেরিকা জনগণের প্রতিবাদের বিরোধিতা করতো এবং তা মোকাবিলায় ভূমিকা রাখতো। কিন্তু আজ সেই আমেরিকা মানুষের সাধারণ প্রতিবাদকে অপব্যবহারের চেষ্টা করছে।
(last modified 2026-08-11T10:20:07+00:00 )
জানুয়ারি ০১, ২০১৮ ১৩:১৯ Asia/Dhaka
  • মোহসেন রেজায়ি
    মোহসেন রেজায়ি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের নীতি নির্ধারণী পরিষদের সচিব মোহসেন রেজায়ি বলেছেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপের জবাব দেয়া হবে। তিনি বলেন, ইরানে বিপ্লবের আগে যখন একনায়কতন্ত্র ছিল তখন আমেরিকা জনগণের প্রতিবাদের বিরোধিতা করতো এবং তা মোকাবিলায় ভূমিকা রাখতো। কিন্তু আজ সেই আমেরিকা মানুষের সাধারণ প্রতিবাদকে অপব্যবহারের চেষ্টা করছে।

কিছু পণ্যের মূল্যবৃদ্ধিসহ বিভিন্ন সমস্যার প্রতিবাদে ইরানের কয়েকটি শহরে ছোটখাটো সমাবেশ হওয়ার পর এ বিষয়ে প্রতিক্রিয়া জানালেন মোহসেন রেজায়ি। 

তিনি বলেন, ইরানে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার মৃত্যু ঘটেছে। এ ব্যবস্থাকে আর কখনোই ফিরিয়ে আনা সম্ভব হবে না। 

ইসলামি প্রজাতন্ত্র ইরানে কিছু পণ্যের দাম বেড়ে যাওয়ায় কয়েকটি শহরে ছোটখাটো সমাবেশ হয়েছে। সমাবেশে অংশগ্রহণকারীরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থ ফেরত পাওয়া নিয়ে সৃষ্ট জটিলতা নিরসন এবং সরকারের তদারকি কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দিয়েছে। কিন্তু কয়েকটি শহরে অনুষ্ঠিত ছোটখাটো এসব সমাবেশ নিয়ে শত্রুরা নানা ষড়যন্ত্র শুরু করেছে।#

 পার্সটুডে/সোহেল আহম্মেদ/১