কপটতা বর্জন করুন: ট্রাম্পকে জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i50875-কপটতা_বর্জন_করুন_ট্রাম্পকে_জারিফ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ তার দেশের ব্যাপারে কপটতা বর্জন করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জানুয়ারি ০৫, ২০১৮ ০৪:০৪ Asia/Dhaka
  • মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ তার দেশের ব্যাপারে কপটতা বর্জন করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন।

জারিফ বৃহস্পতিবার রাতে এক টুইটার বার্তায় লিখেছেন: “ইরানি জনগণের প্রতি ‘অস্বাভাবিক সম্মান’ প্রদর্শনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এক অদ্ভুত পদ্ধতি রয়েছে। পদ্ধতিটি হচ্ছে তিনি ইরানি জাতিকে ‘সন্ত্রাসী জাতি’ হিসেবে আখ্যায়িত করেন এবং তাদের আমেরিকা সফরের ওপর বিধিনিষেধ আরোপ করেন। সবচেয়ে ভালো সম্মান তিনি জানিয়েছেন পরমণু সমঝোতা বাস্তবায়নে বাধা দিয়ে ইরানি জনগণকে ওই সমঝোতার সুফল ভোগ করতে বাধা দিয়ে।”

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ডোনাল্ড ট্রাম্প গত কয়েকদিনে বেশ কয়েকটি টুইটার বার্তায় ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে সরকার বিরোধী বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি দাবি করেন, ইরানি জনগণের প্রতি তার গভীর সম্মান রয়েছে। তার ওই কপট দাবির জবাব দিতে গিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এসব মন্তব্য করেন।

অথচ মার্কিন প্রেসিডেন্ট এর আগে একাধিকবার ইরানি জনগণের প্রতি অবমাননাকর মন্তব্য করেছেন। একবার তিনি ইরানের জনগণকে ‘সন্ত্রাসী জাতি’ হিসেবে আখ্যায়িত করেছিলেন। এ ছাড়া, ইরানে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতি সমর্থন জানাতে গিয়ে তিনি ইরানি জনগণকে ‘ক্ষুধার্থ জাতি’ হিসেবে উল্লেখ করেন যাদের সাহায্য প্রয়োজন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৫