ইরানের ক্ষতি করার কারণে কঠোর জবাব পাবে আমেরিকা: প্রতিরক্ষামন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i51133-ইরানের_ক্ষতি_করার_কারণে_কঠোর_জবাব_পাবে_আমেরিকা_প্রতিরক্ষামন্ত্রী
ইরানের ক্ষতি করার কারণে কঠোর জবাব পাবে আমেরিকা। এ কথা বলেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি। তিনি আজ (বুধবার) মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের আরও বলেছেন, একটি স্বাধীন দেশ হিসেবে ইরান কখনোই এ ধরনের ক্ষতি মেনে নেয় নি। ভবিষ্যতেও নেবে না। অতীতের মতো ভবিষ্যতেও এ জন্য আমেরিকাকে কঠোর জবাব দেওয়া হবে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জানুয়ারি ১০, ২০১৮ ১৪:১৭ Asia/Dhaka
  • ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামি
    ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামি

ইরানের ক্ষতি করার কারণে কঠোর জবাব পাবে আমেরিকা। এ কথা বলেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি। তিনি আজ (বুধবার) মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের আরও বলেছেন, একটি স্বাধীন দেশ হিসেবে ইরান কখনোই এ ধরনের ক্ষতি মেনে নেয় নি। ভবিষ্যতেও নেবে না। অতীতের মতো ভবিষ্যতেও এ জন্য আমেরিকাকে কঠোর জবাব দেওয়া হবে।

ইরানের সর্বোচ্চ নেতা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়িও গতকাল বলেছেন, সম্প্রতি আমেরিকা ইরানের যে ক্ষতি করেছে তার জবাব তারা পাবে। অতীত অভিজ্ঞতার আলোকেই সর্বোচ্চ নেতা এ কথা বলেছেন বলে জানিয়েছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী। 

ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি প্রসঙ্গে তিনি বলেন, ক্ষেপণাস্ত্র হচ্ছে ইরানের প্রতিরক্ষা শক্তির অন্যতম প্রধান স্তম্ভ। এ বিষয়ে তেহরান কারো সঙ্গে আলোচনা করবে না বরং ক্ষেপণাস্ত্র শক্তি দিন দিন জোরদার করবে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১০